1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

রাগীব আলী ও ছেলে কারাগারে

  • আপডেট টাইম :: বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮, ১০.২৭ এএম
  • ২৩১ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি ::
ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় ১৪ বছর কারাদণ্ড পাওয়া সিলেটের ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের জামিন নাকচ করে তাদের কারাগারে পাঠিয়েছে আদালত।
সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোস্তাইন বিল্লাহ বুধবার এ আদেশ দেন বলে এপিপি সৈয়দ শামীম আহমদ জানান।
তারাপুর চা বাগানের জমি বন্দোবস্ত নিয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালত গত বছরের ২ ফেব্রুয়ারি রাগীব আলী ও তার ছেলকে ১৪ বছরের কারাদণ্ড দেয়।
ওই রায়ের বিরুদ্ধে রাগীব আলী ও তার ছেলে আপিল করলেও সিলেটের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক গত ৯ অগাস্ট সাজা বহাল রাখেন।
সেই সঙ্গে উচ্চ আদালত থেকে জামিন পাওয়া রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণে নির্দেশ দেন বিচারক।
এপিপি শামীম আহমদ জানান, নির্ধরিত সময়ের আগেই বুধবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন দুই আসামি। কিন্তু বিচারক তা নকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
১৯৯০ সালে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি করে প্রতারণার মাধ্যমে ভুয়া সেবায়েত সাজিয়ে তারাপুর চা-বাগানের ৪২২ দশমিক ৯৬ একর দেবোত্তর সম্পত্তি রাগীব আলী দখল করেন বলে অভিযোগ ওঠে।
২০০৫ সালে ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতি এবং সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানায় দুটি মামলা করেন সিলেট সদরের তৎকালীন ভূমি কমিশনার এসএম আব্দুল কাদের।
মামলা হওয়ার ১১ বছর পর সিলেটে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত সুপার সারোয়ার জাহান ২০১৬ সালের ১০ জুলাই দুই মামলায় আদালতে অভিযোগপত্র দেন।
স্মারক জালিয়াতি ছাড়াও প্রতারণার মাধ্যমে ভূমি আত্মসাতের অপর মামলায় গত বছরের ৬ এপ্রিল রাগীব আলীর ১৪ ও তার ছেলে আব্দুল হাইয়ের ১৬ বছরের সাজা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!