1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

জামালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের কমিটির বিরুদ্ধে অভিযোগ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮, ২.০৫ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের কামিনীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন কামিনীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি দাতা মো. আব্দুল কাইয়ুম। লিখিত অভিযোগ থেকে জানা যায়, আব্দুল কাইয়ুম কামিনীপুর গ্রামের বাসিন্দা ও জমিদাতা বটে। কামিনীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি মেয়াদ ৫/৬ মাস পূর্বে শেষ হয়েছে। ম্যানিজিং কমিটি ছাড়াই এতদিন বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছিল। গত সোমবার গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও জমিদাতা কাইয়ুম, সোনাবান বিবি এবং অভিভাবক সদস্যদের না জানিয়ে অতি গোপনে কামিনীপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান, মৃত খোয়াজ আলীর ছেলে জাকির হোসেন ও ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসারের যোগ-সাজসে ম্যানিজিং কমিটি গঠন করেন। এই কমিটির সভাপতি আব্দুল হান্নান ও সহ সভাপতি জাকির হোসেন। উক্ত পকেট কমিটি বাতিল পূর্বক জমিদাতাকে অন্তভূক্ত করে ম্যানিজিং কমিটি গঠনের আবেদন জানান। এবং বিষয়টি যাচাই বাছাই পূর্বক পকেট কমিটি বাতিল পূর্বক নতুন কমিটি গঠনের অনুরোধ জানান। এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান বলেন, আমি প্রশিক্ষণ থেকে এই মাত্র এসেছি, অভিযোগ যদি পাই তাহলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!