1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ সম্পন্ন

  • আপডেট টাইম :: সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮, ১.৫৮ পিএম
  • ৩১৭ বার পড়া হয়েছে

মোঃ নুরুল হক, দক্ষিণ সুনামগঞ্জ
উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ দক্ষিণ সুনামগঞ্জে সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকাল ৩ টায় উপজেলার শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম তেঘরিয়ায় উক্ত ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলার শিমুলবাঁক ইউনিয়ন ফুটবল টিমকে ১-০ গোলে পরজিত করে পূর্ব পাগলা ইউনিয়ন ফুটবল টিম উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হয়। দুই টিমের খেলা পরবর্তী বিকাল ৫ টায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিজয়ী দলকে পুরস্কার বিতরণ করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দা সমশাদ বেগম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: বজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি হাজী তহুর আলী, উপজেলা পূঁজা উদ্যাপন পরিষদের সভাপতি দিলীপ তালুকদার,শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু,পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন,দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন,অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর একান্ত রাজনৈতিক সহকারী হাসনাত হোসেন, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মানিকলাল চক্রবর্তী, উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সভাপতি রনধীর মজুমদার,উপজেলা ক্রীড়া সম্পাদক মৃদুল চন্দ্র তালুকদার,দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক,জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন,উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আল মাহমুদ সোহেল, ইউপি সদস্য মিজানুর রহমান,কামাল হোসেন,আজির উদ্দিন,সাইদুল ইসলাম,সুমন আহমদ প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!