1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে মতবিনিময়

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮, ৪.০০ পিএম
  • ৩৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ৬ সেপ্টেম্বর ২০১৮ খ্রি. বৃহষ্পতিবার সন্ধ্যায় প্রাক্তন শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শহিদ জগৎজ্যোতি পাঠাগারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এডভোকেট হুমায়ূন মঞ্জুর চৌধুরী। সদস্য সচিব এডভোকেট রুহুল তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা নানা বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। উপস্থিত সকলের সম্মতিতে আগামী ২০ সেপ্টেম্বর সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় বিভিন্ন কমিটি গঠন ও রেজিস্ট্রেশনের বিষয়টি চূড়ান্ত করা হবে।
সভায় কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের গণসংগঠন ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, ব্যাচ ভিত্তিক তালিকা প্রণয়ন, কলেজ থেকে তালিকা সংগ্রহ, গণবিজ্ঞপ্তি দিয়ে সাধারণ সভার আয়োজন, সুনামগঞ্জ ও সিলেটের সকল দৈনিকে বিজ্ঞপ্তি প্রেরণসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।
সভায় বক্তব্য দেন প্রবীণ শিক্ষক ধুর্জটি কুমার বসু, মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু, এডভোকেট মতিউর রহমান পীর, এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, চন্দন কুমার রায়, সঞ্চিতা চৌধুরী, এডভোকেট স্বপন কুমার দাস রায়, এডভোকেট শামছুল করিম হিরন, আতম মিছবাহ, ফৌজিআরা শাম্মি, এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন, এডভোকেট নাজনীন বেগম, এডভোকেট বজলুর রশিদ, জুনেদ আহমদ, এডভোকেট শেরেনুর আলী, এডভোকেট ছায়াদুর রহমান, আমিনুর রশিদ রনক, এডভোকেট পারভেজ আহমদ, এডভোকেট কল্লোল তালুকদার চপল, হিরন্ময় রায়, সাংবাদিক খলিল রহমান, শামস শামীম, এডভোকেট বুরহান উদ্দিন, ফারুক আহমেদ সুজন, ছাত্রনেতা ইশতিয়াক আলম পিয়াল প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!