1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে জরুরি সভা বৃহষ্পতিবার

  • আপডেট টাইম :: বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮, ৫.৪৮ এএম
  • ৫৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ সরকারি কলেজের ‘৭৫ বছর পূর্তি: প্লাটিনাম জয়ন্তী’ পালন উপলক্ষে আগামী ৬ সেপ্টেম্বর ২০১৮ ইং বৃহষ্পতিবার জরুরি সভার আয়োজন করা হয়েছে। ওই দিন সন্ধ্যা ৭টায় শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হবে জরুরি সভা।
সুনামগঞ্জ সরকারি কলেজ-এর প্রাক্তন শিক্ষার্থী/ শিক্ষকবৃন্দকে মতবিনিময় সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন অনুষ্ঠানের আহ্বায়ক এডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী ও সদস্য সচিব এডভোকেট রুহুল তুহিন।
সভায় উপস্থিত থেক মূল্যবান মতামত ও পরামর্শ প্রদানের জন্য কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য গত এক বছর ধরে সুনামগঞ্জ শহিদ মুক্তিযোদ্ধা জগতজ্যোতি পাঠাগারে অনুষ্ঠানকে কেন্দ্র করে একাধিক সভা হয়েছে। সভার আগে স্থানীয় দৈনিক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। তাছাড়া অনুষ্ঠানের ফেইসবুক ফেইজ থেকে সভায় উপস্থিত থাকার আহ্বানসহ সভার নিয়মিত সিদ্ধান্ত সমূহ আপডেট জানানো হয়। উৎসবকে ঘিরে দেশ বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীরাও উজ্জীবিত।
উৎসবের সদস্যসচিব এডভোকেট রুহুল তুহিন বলেন, বৃহষ্পতিবারের সভাকে কেন্দ্র করে নানা ভাবে প্রচারণা চালানো হয়েছে। আমরা ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে যোগাযোগ করেছি। দেশ বিদেশ থেকে অনেক সাড়া পেয়েছি। আশা করি বৃহষ্পতিবারের সভায় রেজিস্ট্রেশনসহ নানা বিষয়ে সিদ্ধান্ত হবে। তিনি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সভায় উপস্থিত থাকার অনুরোধ জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!