1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

বিশ্বম্ভরপুরে ঐতিহ্যবাহী কুস্তি খেলায় সদরের গৌরারং জয়ী

  • আপডেট টাইম :: সোমবার, ২২ আগস্ট, ২০১৬, ১.৫৪ পিএম
  • ৬৩৬ বার পড়া হয়েছে

জাকির হোসেন, বিশ্বম্ভরপুর::
সোমবার দিনব্যাপী সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সিরাজপুর বাবাগগাঁও পেঠনা মাঠে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী কুস্তিখেইড়। বিশ্বম্ভরপুরের শক্তিয়ার খলা ও সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং গ্রামের ঐতিহ্যবাহী কুস্তি খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিজয়ী হয় গৌরারং। দিনভর সাধারণ মানুষদের আনন্দ দিয়েছেন কুস্তিগীররা। বিজয়ীরা শেষ পর্যন্ত আনন্দ চিত্তে সারি গেয়ে বাড়ি ফিরেন।
ভাটি অঞ্চলের ঐতিহ্যবাহী খেলা কুস্তি। দু’টি গ্রামের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি এ অঞ্চলে খুবই জনপ্রিয়। গ্রামীণ জনপদের এ খেলাকে ঘিরে উৎসব শুরু হয় গ্রামে গ্রামে। গ্রামের মানুষের চিত্তবিনোদনেরও একটি মাধ্যম কুস্তি খেলা। খেলা উপভোগ করার জন্য হাজার হাজার দর্শক জড়ো হন। বসে বাহারি রকমের দোকানপাট। কুস্তি খেলার আয়োজক ও খেলোয়াড়দের সঙ্গে আলাপ করে জানা যায়, সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জ, বিশ্বম্ভরপুর ও তাহিরপুরÍএ ৫ উপজেলায় কুস্তি খেলার প্রচলন বেশি। বর্ষা মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত এ খেলা অনুষ্ঠিত হয়। কুস্তিতে অংশ নেয়া খেলোয়াড়দের মাল (পালোয়ান) বলে ডাকা হয়। কুস্তিগীররা শক্তি ও কৌশলের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়কে পরাজিত করে।
বিশ্বম্ভরপুরের শক্তিয়ারখলা গ্রামের কুস্তি খেলায় সদরের গৌরারং গ্রাম বিজয়ী হয়েছে। এই গ্রামের দাগার মালরা শক্তিয়ার খলা গ্রামের মালদের পরাজিত করে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!