1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার ।। যানবাহন চলাচল শুরু

  • আপডেট টাইম :: রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮, ১২.১৩ পিএম
  • ৩৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের অনির্দিষ্ট পরিবহন ধর্মঘট প্রত্যাহার হয়েছে। রবিবার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে পরিবহন মালিক শ্রমিকদের জরুরি বৈঠকে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ফলিক সেলিম আহমেদ ফলিক। তবে দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা রাহেলের মৃত্যুকে কেন্দ্র করে ক্ষুব্দ এলাকাবাসী কর্তৃক গাড়িতে অগ্নিসংযোগ এবং ভাংচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। এদিকে প্রশাসনিক হস্থক্ষেপে ধর্মঘট প্রত্যাহারের আবেদনে যাত্রী ও সাধারণ মানুষদের মধ্যে স্বস্তি নেমে এসেছে। গত তিনদিন ধরে দিরাই সড়ক ও রবিবার দিনব্যাপী জেলাজুড়ে ধর্মঘটের কারণে সব ধরণের গণপরিবহন বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগ পোহান সাধারণ যাত্রীরা। রবিবার বিকাল ৫টা থেেক যান চলাচল শুরু হয়েছে।
রবিবার দিনব্যাপী ধর্মঘটের কারণে চরম যাত্রী দুর্ভোগের প্রেক্ষিতে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পরিবহন মালিক-শ্রমিকদের নিয়ে সুনামগঞ্জ সার্কিট হাউসে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে দুর্ঘটনার প্রেক্ষিতে একটি চিহ্নিত গোষ্ঠী পরিবহন ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বলে তারা অভিযোগ করেন। অগ্নিসংযোগকারী ও ভাংচুর কারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা রেকর্ডের আহ্বান জানালে প্রশাসন মামলা রেকর্ডের আশ্বাস দেন নেতৃবৃন্দকে। তবে পরিবহন শ্রমিক ও মালিক নেতৃবৃন্দ মামলা রেকর্ড না করলে আগামী ১০ সেপ্টেম্বরের পর আবারও আন্দোলনের হুমকি দেন।
জরুরি সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, সদর থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ, দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, দিরাই থানার ওসি মোস্তফা কামাল।
জরুরি বৈঠকে বক্তব্য দেন সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমেদ ফলিক, সিলেট বাস মটর বাস মালিক গ্রুপের সভাপতি আব্দুর রহিম, সিলেট মাইক্রোবাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি খলিলুর রহমান, সুনামগঞ্জ বাস মালিক সমিতির নেতা মোজাম্মেল হক, সুনামগঞ্জ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. জুয়েল মিয়া, সুনামগঞ্জ বাস মিনিবাস মাইক্রোবাস মালিক গ্রুপের কোষাধ্যক্ষ মোরশেদ আলম, সুনামগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জহিরুল আলম, সদস্য আব্দুশ শফিক মুকুল, শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাদুল হক, সাধারণ সম্পাদক মো. নূরুল হক প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!