1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

মুক্তিযুদ্ধ স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮, ৪.৪২ পিএম
  • ৩২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে মুক্তিযুদ্ধ স্মৃতিপরিষদের ৬ষ্ট প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা শহিদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের নেতৃবৃন্দসহ মুুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল লোকজন উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর আতাউল গণি উসমানীর শততম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করা হয়। সুনামগঞ্জের তৎকালীন এসডিও বাংলোয় (বর্তমানে জেলা প্রশাসকের বাসভবন) এই মহান মুক্তিযোদ্ধা জন্মগ্রহণ করায় গর্ববোধ করেন নেতৃবৃন্দ। তারা উসমানীর স্মৃতি সংরক্ষণে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান।
মুক্তিযুদ্ধ স্মৃতি পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সংগঠনের সদস্যসচিব সাংবাদিক এমরানুল হক চৌধুরীর সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের নেতা মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সহযোগী অধ্যাপক এনামুল কবির, এডভোকেট কল্লোল তালুকদার চপল, সংস্কৃতিকর্মী হিরন্ময় রায়, সালেহীন চৌধুরী শুভ, শামস শামীম, দেওয়ান জিসান এনায়েত রেজা চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজী আফজাল হোসেন, দোলন দেবনাথ, বেলাল আলী প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!