1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

মোহনপুরে যুব কল্যাণ পরিষদের মাদকবিরোধী অভিযান

  • আপডেট টাইম :: শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮, ৪.৩৬ পিএম
  • ৩৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
এলাকা থেকে মাদক নির্মূলের লক্ষ্যে গঠিত মোহনপুর যুবকল্যাণ পরিষদ শনিবার রাতে এলাকাবাসীর সহায়তায় গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়েছে। এসময় মোহনপুর গ্রামের প্রাক্তন ইটখলায় গিয়ে সংগঠনের সদস্যরা আশপাশের কয়েকজন মাদকসেবীকে মাদক সেবনে পান। তখন তাদের উপর হানা দিলে মাদকসেবীরা মাদক ফেলে পালিয়ে যায়।
মোহনপুর যুবকল্যাণ পরিষদের সদস্যরা গাজা ও কয়েক বোতল মদ উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্যকে অবগত করেন। ইউপি সদস্য মো. শামছুন্নুর গ্রামের গ্রামের শালিস কমিটিকে অবগত করে জব্দকৃত মাদকদ্রব্য পুড়িয়ে ফেলার নির্দেশনা দেন যুবকদের। পরে যুবকরা রাতে উদ্ধারকৃত কয়েকশ গ্রাম গাজা ও দুই বোতল মদ আগুনে পুড়িয়ে ফেলেন।
এসময় উপস্থিত ছিলেন মোহনপুর যুবকল্যাণ পরিষদের সভাপতি প্রভাষক রইছুজ্জামান, সহসভাপতি সাফিজ উদ্দিন, মজর আহমেদ সাজু, তানভির আহমদ জনিক, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সদস্য লিটন, আলমগীর প্রমুখ। তাছাড়া এসময় অবসরপ্রাপ্ত সেনা সদস্য আজিম উদ্দিনসহ গ্রামের শালিস কমিটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মাদকের বিরুদ্ধে ও ন্যায় বিচারের লক্ষ্যে সম্প্রতি সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের তরুণরা ‘মোহনপুর যুবকল্যাণ পরিষদ’ নামে একটি সংগঠন গঠন করেছে। এলাকায় মাদকবিরোধী প্রচারণা, ঈভটিজিং, বাল্যবিয়ে প্রতিরোধ, যৌতুক প্রতিরোধসহ অন্যায় অবিচারের বিরুদ্ধে শপথমূলক কাজ করছে সংগঠনের নেতৃবৃন্দ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!