1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

দিল্লীতে বসবাসরত সিলেটিদের উদ্যোগে শ্রীহট্ট সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮, ৭.০৬ এএম
  • ৩৪৫ বার পড়া হয়েছে

রনেন্দ্র তালুকদার পিংকু::
ভারতের রাজধানী দিল্লীতে শ্রীহট্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে দিল্লীতে বসবাসরত সিলেটিরা আনন্দ উৎসবে মাতেন। দীর্ঘদিন পরে পরিচিতজনদের পেয়ে আবেগাপ্লুত হয়ে নানা স্মৃতি রোমন্থন করেন। দিল্লীর মুক্তধারা বঙ্গভবনে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।
সোমনাথ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. অভিজিৎ তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধির চৌধুরী, ডা. সোমা তালুকদার প্রমুখ।
দিনব্যাপী উৎসবে শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা ছিল। দিল্লীতে বসবাসতরত সিলেটিদের সন্তানরা এই উৎসবের আয়োজনে অংশ নেন।
প্রধান অতিথি বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বলেন, সিলেটিদের মধ্যে যারা দিল্লীতে বসবাস করেন তাদের নাড়ির টান ভেতর থেকে অনুভব করা যায়। এই সম্মেলনের মাধ্যমে তারা এটা প্রমাণ করেছেন। এই সম্মেলনের মাধ্যমে সিলেটি সংস্কৃতি চর্চা আরো বৃদ্ধি পাবে এবং তার সর্বভারতেও ছড়িয়ে পড়বে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!