1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় অন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮, ৮.৩২ এএম
  • ৩০২ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি ::
”আদিবাসী জাতিসমূহের দেশান্তর প্রতিরোধের সংগ্রাম” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় তাহিরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০১৮ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কড়ইগড়া আদিবাসী পল্লী পানি ব্যাবস্থাপনা কার্যালয়ে আদিবাসী সুরমা কৃষি সমবায় সমিতি লিঃ এর আয়োজনে ও স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আইসিডিপি প্রকল্প, দৈনিক ভোরের কাগজ, দৈনিক সুনামকন্ঠের সহযোগিতায় দিবসটি উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি কড়ইগড়া টেকেরঘাট সড়ক প্রদক্ষিণ শেষে আদিবাসী দিবসের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। আদিবাসী সুরমা কৃষি সমবায় সমিতি লিঃ এর সভাপতি ও স্থানীয় ইউপি সদস্যা সুষমা জাম্বিলের সভাপতিত্বে ও স্যানক্রেড আইসিডিপি প্রকল্পের ফিল্ড ম্যানেজার উইলসন দালবতের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বড়দল উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, রূপন রাকসাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউপি সদস্য স¤্রাট মিয়া, বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এন্ড্রো সলোমার, প্রধান শিক্ষক মজিবুর রহমান, সাংবাদিক সাজ্জাদ হোসেন শাহ্, স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আইসিডিপি প্রকল্পের কো-অর্ডিনেটর সত্যেন্দ্রনাথ মিত্র, স্বাস্থ্য সহকারী আদিবাসী নারীনেত্রী মেরিনা দিব্রা, ডিকন পরিতোষ চাম্বুগং, মিখাইল দিও প্রমুখ।
পরে বড়গোপটিলা, মাঝেরটিল, কড়ইগড়া, রাজাই, চাঁনপুর এলাকার স্থানীয় আদিবাসীদের অংশগ্রহনে আদিবাসীদের নিজস্ব ইতিহাস ঐতিহ্য নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান ও পুরস্কার বিতরণী অনুষ্টান অনুষ্টিত হয়। অনুষ্টানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের নিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!