1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল

ডিসি সাবিরুল ইসলামের উদ্যোগ: সুনামগঞ্জে নির্মিত হলো সিনেপ্লেক্স

  • আপডেট টাইম :: বুধবার, ৮ আগস্ট, ২০১৮, ৪.৩৪ পিএম
  • ৪১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে জেলা প্রশাসক সাবিরুল ইসলাম বিপ্লবের পরিকল্পনায় সিনেপ্লেক্সের উদ্বোধন হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টায় ঐতিহ্য যাদুঘর সংলগ্ন পুরাতন কালেক্টরের ভবনের একটি কক্ষে দৃষ্টিনন্দন সিনেপ্লেক্সের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনসহ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের লোকজন উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত চলচ্চিত্রসহ সনামগঞ্জ জেলার উপর নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বিপ্লব বলেন, সুনামগঞ্জ দখিনের সিঙ্গাপুর। একটি অনন্য ও উর্বর জেলা। মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, কৃষি, পর্যটন সবক্ষেত্রেই অপার সম্ভাবনার নাম সুনামগঞ্জ। তিনি সুনামগঞ্জের পর্যটন সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, আজকে প্রতিদিন সুনামগঞ্জে বাইরের ট্যুরিস্ট আসছে। এটা এই অঞ্চলের ইকোনমিকে রান করার জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটা ধরে রাখতে হবে।

সিনেপ্লেক্স নির্মাণ বিষয়ে তিনি বলেন, এখানে সুনামগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন নির্ভর ছবি প্রদর্শিত হবে। যাতে বাইরের পর্যটকরা এই সমৃদ্ধ এলাকা সম্পর্কে গভীরভাবে জানতে পারেন। সুনামগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সুনামগঞ্জের সুনাম ছড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূরুজ্জামান জানান, উদ্বোধনের পর থেকে আগামী একমাস সিনেপ্লেক্সে ফ্রি ছবি প্রদর্শিত হবে। একমাস পরে ফিস নিয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ছবি দেখানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির সিইও লে. ক. আবুল এহসান, সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপ পরিচালক মো. এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, শামছু মিয়া, উদীচীর জেলা সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রমুখ।
উল্লেখ্য একটি সুসজ্জিত কক্ষকে শীতাতপ নিয়ন্ত্রিত করে সাউন্ডপ্রুপ করে সিনেপ্লক্সে কক্ষটি তৈরি করা হয়েছে। এখানে ৪০ জন এক সঙ্গ বসে বড় পর্দায় ছবি দেখতে পারবেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!