1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব

যাত্রা করলো ২৪ ঘন্টা সংবাদ ভিত্তিক অনলাইন গণমাধ্যম সুনামগঞ্জ২৪.কম

  • আপডেট টাইম :: রবিবার, ৫ আগস্ট, ২০১৮, ১২.২২ পিএম
  • ৩২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::
নানা কর্মসুচির মধ্য দিয়ে যাত্রা করলো ২৪ ঘন্টা সংবাদ ভিত্তিক অনলাইন গণমাধ্যম সুনামগঞ্জ২৪.কম। শনিবার(৪আগস্ট) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর হাসনরাজা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজন করাহয় আলোচনাসভা। সুনামগঞ্জ২৪.কম এর ব্যবস্থাপনা সম্পাদক সৃজন মোহাম্মদ ও প্রতিবেদক তায়্যিবা তারান্নুম সিনথিয়ার যৌথ পরিচালনায় এবং সুনামগঞ্জ২৪.কম এর সম্পাদক মন্ডলির সভাপতি প্রদীপ পাল নিতাইয়ের সভাপতিত্বে আলোচনাপর্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। এ ছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো.হায়াতুন্নবী, প্রাক্তণ সিভিল সার্জন ডা. মোনাওয়ার আলী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শামছুল আবেদীন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শেরগুল আহমদ, সুনামগঞ্জ রিপোর্টার’স ইউনিটির সভাপতি ও দৈনিক সুনামগঞ্জ সংবাদের জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সেলিনা আবেদীন, সৃষ্টি সাংস্কৃতিক- সামাজিক সংগঠনের সভাপতি সামিনা চৌধুরী মনি।

আলোচনাপর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুনামগঞ্জ২৪.কম এর প্রধান সম্পাদক মো. আমিনুল ইসলাম। এসময় বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সুনামগঞ্জের গণমাধ্যম অঙ্গণের সকল প্রয়াত সাংবাদিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে নিরবতা পালন করেন অতিথিবৃন্দও ও মিলনায়তনে সমবেত সকলে। আলোচনাপর্ব শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে সুনামগঞ্জ২৪.কম এর শুভযাত্রা ঘোষণা করেন।

এর আগে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কর্মসুচির সুচনা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশন করে দেশের জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় সফলতা অর্জনকারি সুনামগঞ্জ সরকারি সতিশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। কর্মসূচিতে ভাষা আন্দোলন- মুক্তিযুদ্ধ ও বর্তমান বাংলাদেশের শুদ্ধ বাংলা ভাষা চর্চার অবস্থা তোলে ধরে “উচ্চারণ” নামের নাটক মঞ্চস্থ করে সুনামগঞ্জ প্রসেনিয়াম।

এসব ছাড়াও বিকেল সাড়ে ৩টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাঙ্কণ প্রতিযোগীতায় অংশ নেয় জেলা শহরের বিভিন্ন বিদ্যালয়ের ৩য় থেকে ৫ম শ্রেণী অধ্যয়নরত শিক্ষার্থীরা। প্রতিযোগীতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চারুকলার শিক্ষক স্বপন চৌধুরী। পাশাপাশি এই আয়োজন উপলক্ষে গত কয়েকদিন ধরেই জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা প্রতিযোগীতা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

শনিবার (৪আগস্ট) বিকেল ৫টায় “বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভুমিকাই মুখ্য” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় যুক্তিতর্কে অংশ নেয় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও সরকারি সতিশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন শিক্ষাবিদ পরিমল কান্তি দে। এছাড়া বিচারকের দায়িত্ব পালন করেন প্রাক্তণ শিক্ষক ও নারী নেত্রী সঞ্চিতা চৌধুরী। বিতর্কে বিষয়টির পক্ষে অবস্থান করে যুক্তি উপস্থাপন করে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে ছিলো সতিশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়।

এরপর শুরুহয় পুরস্কার বিতরণী পর্ব। এতে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী দল হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা। পাশাপাশি রানারআপ সম্মাননা গ্রহণ করে সরকারি সতিশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়। বিতর্কে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়ে সম্মাননা গ্রহণ করে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র দুর্বার শামিত আদি। বিতর্ক ছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে, মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তোলে দেন অতিথিবৃন্দ। এসব ছাড়াও জাতীয় সঙ্গীতে জাতীয় পর্যায়ে সফলতা অর্জন করায় সতিশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় কে সম্মাননা ও পরিশীলিত নাট্য চর্চায় অবদান রাখায় সুনামগঞ্জ প্রসেনিয়াম কে সম্মাননা স্মারক তোলে দেন অতিথিবৃন্দ।

আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সাংস্কৃতিক বিষয়ক কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, সুনামগঞ্জ সরকারি মহিলা কালেজের ভুগল বিভাগের শিক্ষক শাহাদাৎ হোসেন, সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ, মাসুক আহমেদ মাসুম হেলাল, এমরানুল হক চৌধুরী, শামস শামীম, তারেক মাহমুদুর রহমান, মো. জাকির হোসেন, শাহজাহান চৌধুরী, দেওয়ান গিয়াস চৌধুরী, রুজেল আহমেদ, আশিকুর রহমান পীর, তরিকুল ইসলাম প্রমুখ। এসময় সুনামগঞ্জ২৪.কম এর সকল গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!