1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

দোয়ারায় হাওরের কৃষি ও কৃষক রক্ষা সংগ্রাম পরিষদের মতবিনিময়

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ জুলাই, ২০১৮, ৪.৩০ পিএম
  • ৩১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দোয়ারাবাজারের বিভিন্ন এলকায় সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত “হাওরের কৃষি ও কৃষক রক্ষা সংগ্রাম পরিষদ’র সদস্য সচিব অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার ও সদস্য অাসাদ মনি ৫ দফা দাবিনামা নিয়ে মতবিনিময় করেন। উপজেলার গোপালপুর, হামিলপুর, জগীরগাঁও, অাইমা নোয়াগাঁও, অাজারিগাঁওসহ কয়েকটি গ্রামে প্রচারণা করেন। পরে অামবাড়ি বাজারের সিএনজি স্ট্যান্ডে মিলিত হয়ে লিফলেট বিতরণ ও বিষয়বস্তু ব্যাখ্যাসহ কৃষকদের নিয়ে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে চিত্তরঞ্জন তালুকদার বলেন, বৈশাখ মাস থেকে পানির দামে ধান বিক্রি করে এসব সহজ-সরল কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষকরা নানা জঠিলতায় সরকার নির্ধারিত মূল্য পাচ্ছেন না। উপস্থিত কৃষকদের আগামী ২৭ জুলাই সংগঠনের কেন্দ্রীয় সম্মেলনে উপস্থিত থাকার আহ্বান জানান চিত্তরঞ্জন তালুকদার।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন কৃষক মো: হযরত অালি, অালি মর্তুজা, অাব্দুর রউফ, নুরুল মোস্তাকিম, মো: অাফাজ উদ্দিন, অাইজুর রহমান, সখীচরণ সরকার, ছাত্র অাহাদ, এলকাস উদ্দিন প্রমূখ।
মতবিনিময় শেষে চিত্তরঞ্জন তালুকদার জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে গিয়ে কৃষকদের দাবিনামা সম্বলিত লিফলেট প্রদান করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!