1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

তাহিরপুর সীমান্তে বাঘ সাবক আটক

  • আপডেট টাইম :: রবিবার, ২২ জুলাই, ২০১৮, ৩.৩৬ পিএম
  • ৩১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত বড়ছড়ায় একটি বুনো বাঘের শাবক ধরা পরেছে। ভারত পাড়ি দিয়ে বাংলাদেশ সীমান্তে খাদ্যের সন্ধানে গত শনিবার দিনগত রাত ১টার সময় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া কয়লা আমাদানীকারক শুল্কষ্টেশন এলাকার মেসার্স নাসির ট্রেড্রাসের বড়ছড়া কয়লা ডিপোতে বাঘের এই সাবকটি ধরা পড়ে। শাবকের ওজন প্রায় তিন কেজি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাঘের এই শাবকটি খাদ্যের সন্ধানে ওপার থেকে এপারে এসে মেসার্স নাসির ট্রেড্রাসের প্রোপাইটার লোকমান আহমেদের কয়লার ডিপোতে আশ্রয় নেয়। শনিবার রাত ১টার দিকে হঠাৎ ডিপোর লোকজন শাবকটি দেখতে পেয়ে লাইট নিয়ে কাছে গেলে শাবকটি তাদের দিকে ছুটে আসে। তখন ডিপোতে থাকা সকল কয়লা শ্রমিকরা বাঘের এই শাবকটি আটক করেন। পর দিন রবিবার সকালে উত্তর শ্রীপুর ইউনিয়নের দলইরগাও ভিট অফিস কে বিষয়টি জানালে ধলইরগাও বনবিভাগের লোকজন এসে বাঘ শাবকটি নিয়ে যান।
এই বিষয়ে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের দলইরগাও ফরেস্ট অফিস কর্মকর্তা বীরেন্দ্র কিশোর রায় জানান, বাঘ সাবকটি বড়ছড়া কয়লার ডিপোতে শনিবার রাতে ওপার থেকে এসে ধরা পরেছে জানতে পেরে রবিবার সকালে গিয়ে বাঘ সাবকটি উদ্ধার করেছি। বাঘের সাবকটি সোমবারে সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!