1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জে ও তাহিরপুরে ৫ লক্ষ টাকার কারেন্ট জাল পুড়ালো ভ্রাম্যমাণ আদালত

  • আপডেট টাইম :: শনিবার, ২১ জুলাই, ২০১৮, ১০.৫২ এএম
  • ৫৭৬ বার পড়া হয়েছে

সাজ্জাদ হোসেন শাহ::
সুনামগঞ্জের তাহিরপুর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৫ লক্ষ টাকার কারেণ্ট ও কোনাজাল জব্দ করে পরে তা পুড়িয়ে ফেলা হয়েছে। শনিবার দুপুরে এসব পৃথক ঘটনা ঘটে। তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নের ধাওয়া জলমহালে এবং সদর উপজেলার গজারিয়া নদীতে ভ্রাম্যমাণ আদালত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এই অভিযান পরিচালনা করে।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায় অবৈধ জাল দিয়ে মাছ ধরায় মৎস্য অফিস প্রশাসনকে নিয়ে ভ্রাম্যমাণ আদালত নিয়ে বিভিন্ন স্থানে অভিযানে নামে। শনিবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের ধাওয়া জলমহাল অভিযান চালিয়ে ৩ লক্ষাধিক টাকার কোনাজাল আটক করে ভ্রাম্যমাণ আদালত পুলিশ। পরে উপজেলা পরিষদ পরিষদ প্রাঙ্গনে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্ণেন্দু দেব ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জালগুলো পুড়ে ফেলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা তানভীর আহমেদ, তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর, এসআই আমীর হোসেন প্রমুখ।
এদিকে সদর উপজেলার গজারিয়া নদীতে ভ্রাম্যমাণ আদাল পরিচালনা করেন এনডিসি রাহুল চন্দ্র। অভিযানে প্রায় ২লক্ষ টাকার কারেণ্ট ও কোণাজাল আটক করে বিকেলে উপজেলা ভূমিক অফিসের সামনে এসে পুড়িয়ে ফেলা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস, এসআই জালাল প্রমুখ।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস বলেন, অবৈধ জাল দিয়ে মাছ ধরার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালবে। আমরা মাছের বংশ নির্বংশ করতে দেবনা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!