1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

চলে গেলেন গুণী অভিনেত্রী ও সাংবাদিক তাজিন আহমেদ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ মে, ২০১৮, ১১.৪৬ এএম
  • ৬৫২ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
গুণী অভিনেত্রী ও বিশিষ্ট সাংবাদিক তাজিন আহমেদ আর নেই। মঙ্গলবার (২২ মে) বিকেল ৪টা ৩০মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি না ফেরার দেশে চলে যান।
জানা গেছে, এদিন বেলা সোয়া তিনটার দিকে অচেতন অবস্থায় তাকে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর বলে শুরুতেই নেওয়া হয় লাইফ সাপোর্টে। এরপর ইলেকট্রিক শক ও ইসিজি রিপোর্ট দেখার পর বেলা ৪টা ২০ মিনিট নাগাদ-কর্তব্যরত চিকিৎসক নূর হোসেন তাজিন আহমেদকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, এই অভিনেত্রী হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
বিষয়টি নিশ্চিত করেন অভিনেতা রওনক হাসান এবং নির্মাতা সকাল আহমেদ।
সকাল আহমেদ আরও জানান, তাজিন আহমেদ সম্ভবত আজ (২২ মে) সকাল ১০টা নাগাদ উত্তরায় নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন। মাঝে আরেকটি হাসপাতালে নেওয়া হয় তাকে। শেষে রিজেন্ট হাসপাতালে আনা হয়।
এদিকে তাজিন আহমেদের মৃত্যুর এই খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন অভিনেতা রিয়াজ, রওনক হাসান, নির্মাতা বদরুল আনাম সৌদ, সকাল আহমেদ, অভিনেত্রী জেনীসহ অনেকেই।
অভিনেতা রওনক হাসান জানান, মরদেহ সমাহিত করার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত পরিবার থেকে নেওয়া হয়নি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!