1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, কথা বললেন বাংলায়

  • আপডেট টাইম :: সোমবার, ২১ মে, ২০১৮, ৪.১০ পিএম
  • ৬০২ বার পড়া হয়েছে

অনলাইন:
সোমবার সকালে ঢাকায় এসেই কক্সবাজার চলে যান বলিউড ও হলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এরপর বিকেলে বেড়িয়ে পড়েন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে। আর সেখানেই বাংলায় কথা বললেন প্রিয়াঙ্কা চোপড়া। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফের বাহারছড়ার শামলাপুর মনাখালি ব্রিজের পাশে অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান এই বলিউড তারকা।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে উপস্থিত ছিলেন- ইউনিসেফ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ক্যাম্পে শিশুদের সাথে কথা বলার এক পর্যায়ে প্রিয়াঙ্কা রোহিঙ্গা শিশু রিফাত হোসেনকে বাংলায় জিজ্ঞেস করেন, ‘তোমাদের এখানে আমাকে ঘোরাবে?’ রিফাত কথা বলে না, তবে মাথা নেড়ে সম্মতি জানায়। হেসে ফেলেন প্রিয়াঙ্কা। এরপরে শিশু রিফাতের তার হাত ধরে রোহিঙ্গা শিবিরে ঘুরে দেখেন তিনি।

ক্যাম্প পরিদর্শনে প্রিয়াঙ্কার নজর ছিল সেখানকার শিশুদের প্রতি। রিফাতের সাথে সখ্য তৈরি হয়ে যাওয়ার পর কথা হয় রফিক নামের আরেক শিশুর সাথে। তার সাথেও বাংলায় কথা বলেন প্রিয়াঙ্কা। তাকে নাম জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন স্কুলে যাও কি না। রফিকও বাংলাতেই উত্তর দেয়। সে স্কুলে যায়।

এরপর ইউনিসেফ পরিচালিত হাসপাতালে যান প্রিয়াঙ্কা। এ সময় হাসপাতালের ভেতরে বাইরের কাউকে ঢুকতে দেয়া হয়নি। প্রিয়াঙ্কা সেখানে রোগীদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের চিকিৎসকদের কাছে ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের ব্যাপারে খোঁজ-খবর নেন।

বিকেল ৪ টার দিকে বিদায় নেন প্রিয়াঙ্কা চোপড়া। গাড়িতে উঠে সবার উদ্দেশ্যে হাত নেড়ে বলেন, ‘আবার আসব।’

আজ সকালে বাংলাদেশে এসেছেন এই জনপ্রিয় বলিউড অভিনেত্রী। ঢাকায় তিন ঘণ্টা অবস্থানের পর ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান প্রিয়াঙ্কা।

কক্সবাজারে অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া হোটেল রয়েল টিউলিপে অবস্থান করবেন। রোহিঙ্গা শিবিরে তিনি ২৪ তারিখ পর্যন্ত নারী ও শিশুদের বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।

গত ১৯ মে প্রিয়াঙ্কা প্রিন্স হ্যারি এবং মেগান মার্কলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরপর দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ সকালে ঢাকায় আসেন তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!