1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

সুনামগঞ্জে বৃষ্টিতেও ভাটা পড়েনি শেষ মুহুর্তের ঈদ কেনাকাটায়

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬, ১.৩৬ পিএম
  • ৭৭৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
ক্ষণে ক্ষণে দুমসে নানা নামা বৃষ্টিও প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি ক্রেতাদের। ঈদের নতুন জামা চাই চাই। তাই বিভিন্ন বয়সের ক্রেতাদের শেষ মুহুর্তে অভিযাত, নি¤œমধ্যবিত্ত এবং নি¤œ আয়ের লোকদের ঈদ কেনাকাটায় ব্যস্ত দেখা গেছে। সুনামগঞ্জ জেলা শহরে শেষ মুহুর্তে ব্যস্ত রয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার দোকানীরা। ঈদের চাদ দেখা না যাওয়ায় আগামী দিনও দোকানীরা ভালো ব্যবসা করবেন বলে জানিয়েছেন। তবে অত্যধিক দামের কারণে ভিমড়ি খাচ্ছেন ক্রেতারা।
জেলা শহরের বিভিন্ন দোকানপাট বিশেষ করে পোষাকের দোকান গুলোতে উপচেপড়া ভিড় দেখা গেছে। শহরের দোজা মার্কেট, স্টেশন রোড, ডিএস রোড, মধ্যবাজার, সুরমা মার্কেটে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে। ফুটপাতেও রয়েছে ক্রেতাদের ভিড়। তবে বৃষ্টির কারণে ফুটপাতে বিকিকিনি কম বলে ব্যবসায়ীরা জানান।
ক্রেতারা জানিয়েছেন প্রতিটি দোকানেই কাপড়ের মূল্য অত্যধিক। ঈদকে কেন্দ্র করে দোকানদাররা কৌশলে দাম বাড়িয়ে দিয়েছেন বলে তাদের অভিযোগ।
শহরের উকিলপাড়ার ক্রেতা জেসমিন আক্তার বলেন, তিন চারটি মার্কেট ঘুরেছি। প্রতিটিতেই তুলনামূলক দাম বেশি। নিজের জন্য কিছু না কিনলেও বাচ্চাদের জন্য কেনা কাটা করতে হচ্ছে অতিরিক্ত দামের মধ্যেই।
শহরের দোজা মার্কেটের ব্যবসায়ী অপু বলেন, আমরা দাম বাড়াইনি। যেখান থেকে আমরা পাইকারি কিনে এনেছি দাম সেখানেই পড়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!