1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

কালের কণ্ঠ-বসুন্ধরা খাতা স্কুল বিতর্ক প্রতিযোগিতা: সুনামগঞ্জে সেরা বিতার্কিক প্রমি দস্তিদার

  • আপডেট টাইম :: শনিবার, ৫ মে, ২০১৮, ৪.২৮ পিএম
  • ৪৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জাতীয় দৈনিক কালের কণ্ঠ-বসুন্ধরা খাতা জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০১৮ এর সুনামগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ট বিতার্কিক মনোনীত হয়েছে ছাতকের কৈতক গ্রামের প্রমি দস্তিদার। সে ছাতকের সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী। শনিবার সুনামগঞ্জ সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত কালের কণ্ঠ-বসুন্ধরা খাতা জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতায় জেলা পর্যায়ের চূড়ান্ত পর্বে তাকে শ্রেষ্ট বিতার্কিক হিসেবে নির্বাচিত করা হয়।
প্রমি দস্তিদার কৈতকের বিখ্যাত দস্তিদার পরিবারের মেয়ে। তার বাবা নির্মলেন্দু দস্তিদার নান্টু খুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এবং মা কৃষ্ণা দাস কৈতক উপস্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র নার্স হিসেবে কর্মরত।
শ্রেষ্ট বিতার্কিকের প্রতিক্রিয়ায় প্রমি দস্তিদার বলেন, জেলা পর্যায়ে আমার স্কুল চ্যাম্পিয়ন এবং আমি ব্যক্তিগতভাবে শ্রেষ্ট বক্তা নির্বাচিত হওয়ায় খুবই উৎফুল্ল। এখন বিভাগীয় পর্যায়ে অংশ নিয়ে আমরা সেখানেও ধারাবাহিকতা বজায় রেখে জাতীয়ভাবেও প্রতিনিধিত্ব করতে চাই। কালের কণ্ঠ আমাদের এই সুযোগ করে দেওয়ায় আমরা কৃতজ্ঞ। প্রমি বলেন, যুক্তির আলোকে আমরা শানিত হতে হাই।
প্রমির হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন কালের কণ্ঠের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শামস শামীম।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!