1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

সুনামগঞ্জে মৌলবাদ প্রতিরোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বানে নববর্ষ উদযাপন

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮, ১১.৪৯ এএম
  • ৬২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ সাড়ম্ভর উদযাপিত হচ্ছে। মৌলবাদ প্রতিরোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান জানিয়ে নানা পরবের মাধ্যমে উদযাপিত হচ্ছে দিনটি। রঙিন কাপড়ে নারী পুরুষ শিশুরা সজ্জিত হয়ে নাচে গানে উৎসবে বৈশাখকে স্বাগত জানান। পরে দিনব্যাপী নানা উৎসবে মিলিত হন তারা। বঙ্গাব্দ ১৪২৫ উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে মিলিত হয়। বিকেলে জুবিলী প্রাঙ্গনে জেলা প্রশাসন আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করে। সকালে জেলা উদীচী, লোকদল শিল্পীগোষ্ঠী, সরকারি কলেজ, মাহিলা কলেজ, জুবিলী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্টান ও সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিটি অনুষ্টানেই মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
জেলা প্রশাসনের র‌্যালিতে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামছুন্নাহার রব্বানী শাহানা, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন প্রমুখ।
আলোচনাসভায় বক্তারা বাঙালির প্রাণের উৎসবে দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, পয়লা বৈশাখ আমাদের মৌলবাদ, ধর্মান্ধতা বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাঙালিয়ানার শিক্ষা দেয়। একটি উন্নত ও সহিষ্ণু জাতি হিসেবে প্রাণ থেকে এই উৎসবটি পালনের আহ্বান জানান বক্তারা।
বর্ষবরণের শুরুতে রমনা বটমূলে মৌলবাদী হামলায় নিহতদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পন করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম ও উদীচীর লোকজন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!