1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

নাদেরকে বিজয়ী করে জগলুলের ঋণ পরিশোধ করলেন মুকুট

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮, ৪.৪৮ পিএম
  • ৪৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
গত বছর জেলা পরিষদ নির্বাচনে পৌর মেয়র আয়ূব বখত জগলুল চেয়ারম্যান প্রার্থী নূরুল হুদা মুকুটের সঙ্গে কাজ করে তার বিজয় নিয়ে আসতে ঘামঝরানো কাজ করেছিলেন। তার সুষ্ঠু পরিকল্পনা, বাস্তবসম্মত সিদ্ধান্তের কারণে বিপুল ভোটে বিজয়ী হন মুকুট। বিভিন্ন সভা সমাবেশ ও কর্মীদের কাছে জগলুলের কথা অবলীলায় বলেছেন নূরুল হুদা মুকুট। অবশেষে জগলুলের সেই ঋণ পরিশোধ করেন বৃহষ্পতিবার সুনামগঞ্জ পৌরসভার উপনির্বাচনে তার ভাই নাদের বখতকে মেয়র নির্বাচিত করে। নূরুল হুদা মুকুটের প্রচারণা ও জ্বালামীয় বক্তব্যে নেতাকর্মীরাসহ সাধারণ ভোটাররাও উজ্জীবিত হন। যার কারণে নৌকা বিপুল ভোটে বিজয়ী হয়েছে বলে মনে করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
তৃণমূল নেতাকর্মীরা জানান, নূরুল হুদা মুকুট শুরু থেকেই নাদের বখতের পক্ষে আন্তরিকভাবে কাজ করেন। তার বিশ্বস্থ নেতাকর্মী ও অনুরাগীদের তিনি নাদেরের পক্ষে ঐক্যবদ্ধ ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। সব ভেধাভেধ ভুলে শেখ হাসিনার প্রতীক নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান।
গত ২৭ মার্চ তিনি সাংবাদিক সম্মেলনে পৌর উপনির্বাচনে জমিদার পরিবারের প্রার্থীকে প্রত্যাখান করে সাধারণ পরিবারের প্রার্থী নাদের বখতকে নির্বাচিত করার আহ্বান জানান পৌর নাগরিকদের প্রতি।
জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট কল্লোল তালুকদার চপল বলেন, নূরুল হুদা মুকুট ও আয়ূব বখথ জগলুল এই জেলার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে আমাদের স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন। কিন্তু জগলুল ভাইয়ের আকষ্মিক মৃত্যু আমাদের সেই স্বপ্নের মৃত্যু ঘটায়। আজ পৌর নির্বাচনে মুকুট ভাই যে শ্রম ও ঘাম দিয়েছেন তা ফলাফলে প্রভাব পড়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!