1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

আমি আমার হেটার্সদেরও ভালোবাসি : মোশাররফ করিম

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ মার্চ, ২০১৮, ১১.২১ এএম
  • ৫৮৫ বার পড়া হয়েছে

অনলাইন::
আমি আমার হেটার্সদেরও ভালোবাসি- এমনটাই মন্তব্য করলেন মোশাররফ করিম। আজ রবিবার সোশ্যাল মিডিয়া ফেসবুক হ্যান্ডেলে নিজের একটি সম্প্রতি সময়ের তোলা ছবি পোস্ট করেছেন মোশাররফ করিম। সেই ছবির ক্যাপশনেই উপরোক্ত ক্যাপশন জুড়ে দেন জনপ্রিয় এই অভিনেতা।

সম্প্রতি ধর্ষণ ও পোশাক বিষয়ে একটি টেলিভিশন শো-তে অভিমত বক্তব্য তুলে ধরেন মোশাররফ করিম। এরপর সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। যদিও মোশাররফ করিম বিষয়টিকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে আখ্যায়িত করেছেন।

এ নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে ফেসবুক পেইজে নিজের বক্তব্যও পরিস্কার করেছেন মোশাররফ করিম। তারপরেও যেন থামছে না আলোচনা সমালোচনার ঝড়।

মোশার্ফ করিম গণমাধ্যমকে বলেছেন, ‘পুরো অনুষ্ঠানটি দেখুন। তারপর বুঝুন, আমি আসলে কী বোঝাতে চেয়েছি। এটা শুধুই ভুল বোঝাবুঝি। আমি যা নই, তাই বলা হচ্ছে। ভুল বোঝাবুঝিতে যারা কষ্ট পাচ্ছেন, তাদের এমন কথাতেও আমি ব্যথিত হচ্ছি, কষ্ট পাচ্ছি।

তিনি বলেন, ‘আমি কেমন মানুষ, তা আমার আশেপাশে যারা থাকেন তারা হয়তো জানেন। নিজের কথা নিজে বলতে সবসময়ই আমি চরম বিব্রত বোধ করি।’

‘ভুল বোঝাবুঝি’ নিয়ে বৃহস্পতিবার নিজের ওই পোস্টে দুঃখও প্রকাশ করেছেন সময়ের অন্যতম জনপ্রিয় এই অভিনেতা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!