1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব

ধর্মপাশার বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুলের পুনর্মিলনী: মিলনমেলায় উচ্ছ্বসিত প্রাক্তন শিক্ষার্থীরা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮, ২.৫৮ পিএম
  • ৪৩১ বার পড়া হয়েছে

রাজু ভুঁইয়া, প্রতিনিধি, ধর্মপাশা::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ঐতিহ্যবাহী বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পূণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মঞ্চে আমন্ত্রিত অতিথিবৃন্দদের উত্তরীয় পড়িয়ে দেন ৮৮ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা। জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন, প্রয়াত ব্যক্তিদের স্মরণে নীরবতা পালন ও উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে এগুতে থাকে মিলন মেলার কার্যক্রম। অপরদিকে একই সময়ে বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির। সেখানেও সকলের স্বতস্ফোর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এছাড়াও পুনর্মিলনীতে নিবন্ধনকারী প্রত্যেককেই একটি করে টুপি, ব্যাগ, মগ ও ম্যাগাজিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে আলোচনা সভায় পূণর্মিলনী উদযান কমিটির আহ্বায়ক শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি সেখানে উপস্থিত থাকতে না পারায় অনুষ্ঠানে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বাণিজ্য মন্ত্রীর পক্ষে শুভেচ্ছা বার্তা পড়ে শোনান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। বিশেষ অতিথির বক্তব্য দেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান এমপি, মহিবুর রহমান মানিক এমপি, এ্যাড. শামছুন্নাহার বেগম এমপি, জয়া ড. সেন গুপ্তা এমপি, সাবেক এমপি বদরুদ্দোজা আহমেদ সুজা, সাবেক যুুগ্ম সচিব সন্তোষ রঞ্জন তালুকদার, অধ্যাপক ডা. টিটু মিঞা, অধ্যাপক রমা বিজয় সরকার, ডিএমপি’র যুগ্ম কমিশনার আব্দুল বাতেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার জাহান চৌধুরী লিটন, জামালগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ। পরে বিকেলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!