1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

কালচারাল ফোরামের একুশের আয়োজন: প্রদীপ প্রজ্জ্বলন, একুশের গান ও কবিতা পাঠ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮, ৪.৪৪ পিএম
  • ৩৯৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তারুণ্যের সাংস্কৃতিক সংগঠন ‘কালচারাল ফোরাম’ মহান একুশে উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় পৌর চত্বরে কবিতা আবৃত্তি, নাটক, সঙ্গীতসহ নানা অনুষ্টানমালা সম্পন্ন করেছে। মোমবাতির আলোয় একুশের প্রতিচ্ছবি ফুটিয়ে তারা অনুষ্টানগুলো একে একে সম্পন্ন করে। অনুষ্টানে বিপুল দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সুনামগঞ্জের মূলধারার নাট্যসংগঠন প্রসেনিয়াম ভাষার উপর একটি সময়োগী নাটক মঞ্চস্থ করে। গভীরাশ্রয়ী এই নাটকটির মঞ্চায়নের সময় উপস্থিত দর্শকরাও উপলব্দি করেন।
অনুষ্ঠানের পূর্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, পুলিশ সুপার বরকতুল্লাহ খাঁন, জেলা কালচারাল অফিসার আহমদ মঞ্জুর চৌধুরী পাভেল, সংগীত শিল্পী ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আফতাব মিয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, কালচারেল ফোরামের সভাপতি সুহেল রানা সাধারন সম্পাদক রিপন চন্দ প্রমুখ।
আলোচনা পরে প্রয়াত পৌর আয়ুব বখত জগলুলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে অমর একুশের সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!