1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

সুনামগঞ্জ গ্রন্থমেলায় প্রসেনিয়ামের আবৃত্তি: চিত্তে দোলা দিল বোদ্ধা দর্শকদের

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮, ৫.৫০ পিএম
  • ৪০৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের মূলধারার নাট্যসংগঠন প্রসেনিয়াম। সৃজনশীল ও নীরিক্ষাধর্মী পরিবেশনার মাধ্যমে আলাদাভাবে স্থান করে নিয়েছে। এখন তারা নাটকের পাশাপাশি আবৃত্তিও করছে। রবিবার রাতে সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর মাঠে অনুষ্ঠিত গ্রন্থমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে আবৃত্তির মাধ্যমে তারা মাঠে কবিতার ঢেউ তুলেছিল। চিত্তে আগুন ও কণ্ঠে সমুদ্রের গর্জন নিয়ে সংগঠনের দলনেতা দেবাশীষ শুভ্র, আলাউর রহমান ও আহমেদ অর্ক শামস তম্ময় করে রেখেছিল বোদ্ধা শ্রোতাকে। কোরাস কণ্ঠে তারা সাতটি গান ও কবিতা আবৃত্তি করে।
ভাষাসৈনিক আব্দুল গাফ্ফার চৌধুরীর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ একুশে ফেব্রæয়ারি মাধ্যমে এই ত্রয়ী আবৃত্তিকার তাদের পরিবেশনা শুরু করে। বাচনভঙ্গী ও শিল্পীত শরিরী ভাষা প্রদর্শনের মাধ্যমে শুরুর কবিতা দিয়েই তারা শ্রোতাদের দৃষ্টি কেড়ে নয়। পরিবেশনা শেষ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’ দিয়ে। মাঠভর্তি দর্শক উল্লাসে না মাতলেও এই কবিতাটি আবৃত্তির মাধ্যমে তাদের চিত্তে সৃষ্টর উন্মাদনা দোলা দিয়েছিল।
লেখক গবেষক কল্লোল তালুকদার চপল বলেন, প্রসেনিয়াম প্রস্তুতি নিয়ে ধিরে স্থিরে শিল্পিত কাজ করে,আজকের আবৃত্তি পরিবেশনা আবার প্রমাণ করলো। নাটকের পাশাপাশি আবৃত্তিতেও তাদের সৃজনশীলতা লক্ষ্যণীয় ছিল।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!