1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

সুনামগঞ্জে কেন্দ্রীয় নেতাদের সামনে ছাত্রলীগের মারামারি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬, ৩.২৪ পিএম
  • ৩৪১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে বন্যার্তদের ত্রাণ দিতে আসা কেন্দ্রীয় ছাত্র লীগ নেতাদের সামনেই মারামারিতে জড়িয়েছে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের বিবদমান গ্রুপ। শুক্রবার বিকেলে সার্কিট হাউসে এ ঘটনা ঘটে। এসময় সার্কিট হাউসের চেয়ার ও খাবারের প্লেটও ভাংচুর করা হয়। এসময় ছাত্র লীগ নেতাদের হাতে যুবলীগের কয়েকজন সিনিয়র নেতাও আহত হন।
জানা গেছে শুক্রবার বিকেলে সুনামগঞ্জের বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের একটি টিম সুনামগঞ্জে আসে। ওই টিমে উত্তম কুমার সরকার, মঞ্জুরুল ইসলাম, নওশের সুজন, সঞ্জীবন পার্থসহ একাধিক কেন্দ্রীয় নেতা ছিলেন।
জানা গেছে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করতে সার্কিট হাউসে গেলে জেলা ছাত্র লীগ নেতা জিসান এনায়েত রাজা চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রনজিত চৌধুরী রাজন এবং সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক সাহাব উদ্দিনকে বাধা দেয় জেলা ছাত্রলীগের দায়িত্বশীল দুই নেতার কর্মী সমর্থকরা। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়ে নেতাকর্মীরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
পরে কেন্দ্রীয় ছাত্র লীগ নেতৃবৃন্দ সদর উপজেলার মঙ্গলকাটা এবং বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!