1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

জামালগঞ্জে ডিলারের সার পাচার কালে জনতার হাতে ৩৯ বস্তা সার আটক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮, ১১.৩২ এএম
  • ৩৫০ বার পড়া হয়েছে

জামাগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জে সরকারী খুচরা সার বিক্রেতার ডিলার সার পাচার কালে স্থানীয় কৃষক-জনতা ৩৯ বস্তার সার আটক করেছেন। স্থানীয় সবিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের খুচরা সার বিক্রয় ডিলার সানোয়ার হোসেন ও ৯ নং ওয়াডের ডিলার আশরাফুল যৌথ ভাবে লক্ষীপুর বাজার থেকে ৩৯ বস্তা সার পাচারকালে ইউনিয়নের কাশিপুর গ্রামের পাশে কৃষক-জনতার সন্ধেহ হলে তারা সার বোঝাই ট্রলী আটক করে।
এর পর স্থানীয় কৃষি বিভাগ ও জামালগঞ্জ থানাতে জানানোর পর উপসহকারী কৃষি কর্মকর্তা ও থানাপুলিশ ঘটনা স্থলে পৌঁছে ৩৯ বস্তা সার জব্দ করে স্থানীয় কৃষকের জিম্মায় রেখে আসেন।
এলাকাবাসী সূত্রে জানা যায় ওই দুইজন সার ডিলারের অনিয়মের বিরুদ্ধে কৃষকরা কয়েকবার ইউএনও ও স্থানীয় কৃষি বিভাগে লিখিত অভিযোগ করেন। ওই ডিলারের রিবুদ্ধে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাসিন্ধা কৃষক রহিছ উদ্দিন চৌধুরীসহ ২৭ জন কৃষক উপজেলা কৃষি কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেও কোন সুফল পাননি।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হাশেম বলেন, সার আটক করা হয়েছে কৃষি বিভাগের মাধ্যমে তদন্ত সাপেক্ষে আইনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ড. সাফায়েত আহম্মদ সীদ্দিকী বলেন, পূর্বেও কৃষকদের লিখিত অভিযোগ পেয়েছিলাম, তবে ৩৯ বস্তা সার জব্দ করে স্থানীয় এক কৃষকের জিম্মায় রাখা হয়েছে। বিষয়টি সঠিক ভাবে তদন্ত করে দোষী প্রমাণিত হলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!