1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

জগন্নাথপুরের শ্যামহাট আশ্রমে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তণ মহোৎসব সম্পন্ন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮, ২.৩৪ পিএম
  • ৫৬৬ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের প্রাচীনতম দেবস্থান প্রভুপাদ শ্রীশ্রী কৃষ্ণচরণ গোস্বামী প্রতিষ্ঠিত প্রভুপাদ শ্রীশ্রী কৃষ্ণপদ গোস্বামী (নিত্যানন্দ) গোস্বামীর ৩৫তম তিরোভাব তিথি উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তণ মহোৎসব মঙ্গলবার দধিভান্ড ভঞ্জনের মধ্যদিয়ে শেষ হয়েছে। অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তণে রাধাগোবিন্দের নাম ও লীলা সংকীর্ত্তণ পরিবেশন করেন শ্রীশ্রী কানুপ্রিয়া সম্প্রদায়,চৈতন্য সম্প্রদায়,সুবল সম্প্রদায়,কালাচাঁন সম্প্রদায়। অনুষ্ঠানের শুরুতে চৈতন্যচরিতামৃত পাঠ করেন শ্রীকৃষ্ণচৈতন্য সেবা সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্যামসুন্দর দে রাধেশ্যাম। অষ্টপ্রহরব্যাপী লীলাসংকীর্ত্তনে পরির্দশন করেন প্রভুপাদ শ্রীশ্রীকৃষ্ণচরণ গোস্বামীর পঞ্চমপুরুষ প্রভুপাদ জীবনকৃষ্ণ গোস্বামী গোপাল। জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, হিন্দু সম্প্রদায়ের নেতা পিযুষ রায় কালাসাধু, উপজেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী সতীশ গোস্বামী, পৌরপুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হীরা মোহন দে, পুজা উদযাপ পরিষদ নেতা বিভাস দে,অরূপ সরকার, স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন প্রমুখ শ্যামহাট আশ্রম উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি ধীরেন্দ্র কুমার সেন ও সাধারণ সম্পাদক অমিত দেব জানান, প্রতিবছরের ন্যায় প্রভুপাদ শ্রীশ্রী নিত্যানন্দ গোস্বামীর তিরোভাব তিথি উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দধিভান্ড ভঞ্জনের মধ্যদিয়ে উৎসবের সমাপ্ত হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!