1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে মন্দির থেকে চুরি যাওয়া দেড়শ বছরের পুরনো মূর্তি কিশোরগঞ্জ থেকে উদ্ধার করে দিলো পুলিশ সুনামগঞ্জের কাইয়ারগাওয়ে অভাব অনটনে মানসিক বিকারগ্রস্থ ছেলে কুপিয়ে হ ত্যা করলো মাকে সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: প্রতিকারের আশায় দূরদূরান্তের মানুষ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সুনামগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জগন্নাথপুরে পল্লী চিকিৎসক কর্তৃক প্রবাসীর স্ত্রীকে খুন করে ছয় টুকরো: খুনির মৃত্যুদণ্ড অনার্স কোর্স চালুর ২৫ বছর পর সুনামগঞ্জ সরকারি কলেজে ৬ বিষয়ে মাস্টার্স কোর্স চালুর অনুমোদন সুনামগঞ্জে কন্যাশিশু দিবস উদ্‌যাপন সুনামগঞ্জে ফ্যামেলি কার্ডের তথ্যসংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা হাওরে জল শুকালেও চোখের জলে ভাসছে এলাকাবাসী|| সুশান্ত দাস

জগন্নাথপুরে একইস্থানে বিএনপির দু’পক্ষের ডাকা কর্মসুচী বাতিল

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭, ৪.২৩ পিএম
  • ২৯৬ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির দু’গ্রুপের একইস্থানে ডাকা কর্মসুচী পন্ড হয়েছে। শনিবার পুলিশ এ সভা পন্ড করে দেয়।
জানা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নরে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সোনাতনপুর বাজার উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাষ্টার ও সাধারন সম্পাদক কবির আহমদের গ্রুপের স্থানীয় বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর সমাবেশ শনিবার বেলা দুইটায় আহবান করে। একই স্থানে একই সময়ে জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কর্নেল (অবঃ) সৈয়দ আলী আহমদ এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক পৌর মেয়র আক্তার হোসেনের বলয়ের বিএনপির নেতাকর্মীরা। এতে করে উত্তেজনা দেখা দেয় দুু’গ্রুপের নেতাকর্মীদের মধ্যে। এলাকার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ দু’গ্রুপের সঙ্গে আলোচনা মাধ্যমে দু’পক্ষের ডাকা কর্মসুচীর বাতিলের আহবান জানালে দু’পক্ষেই তাদের কর্মসুচী পন্ড করে দেয়।
জগন্নাথপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কবির আহমদ জানান, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা নির্ধারিস্থানে কর্মসুচী পালন করেনি। তবে ওই এলাকায় অন্যস্থানে কর্মসুচী পালন করা হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, বিএনপির কোন পক্ষেই ওই স্থানে কর্মসুচী পালন করতে পারেনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!