1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জে জেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭, ১০.০২ এএম
  • ৫৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত বর্ধিতসভায় তৃণমূল নেতাকর্মীসহ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব বিন্দু তালুকদারের সঞ্চালায় বর্ধিত সভা শুরু হয়। সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। এর আগে বর্ধিত সভার উদ্বোধন করেন-বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শাহরিয়ার।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নান্টু রায়, সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হায়দর চৌধুরী লিটন, জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি সিরাজুর রহমান সিরাজ, কৃষক লীগের সাবেক সহ সভাপতি শংকর দাস, সাবেক সাধারণ সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল, আওয়ামী লীগ নেতা দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আহবায়ক জুনেদ আহমদ, গৌতম বণিক, ফজলুর রহমান, জেলা কৃষক লীগের সদস্য মেহেদী হাসান চৌধুরী রাসেল, সালমা আক্তার চৌধুরী, তারেক মিয়া, মাসুক মিয়া, দিরাই উপজেলা কৃষক লীগের আহবায়ক তাজুল ইসলাম, ধর্মপাশা উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক সুলতান আহমেদ, শাল্লা উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নিপেশ তালুকদার, জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আলী আমজাদ, বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক লীগের আহবায়ক হুমায়ুন কবির, দোয়ারাবাজার উপজেলা কৃষক লীগের আহবায়ক শহীদুল ইসলাম প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!