1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

ধর্মপাশায় উদীচীর জঙ্গিবাদবিরোধী গণসঙ্গীত ও সমাবেশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬, ৩.৪৩ পিএম
  • ৫৯৭ বার পড়া হয়েছে

রাজু ভুঁইয়া, ধর্মপাশা ::
সুনামগঞ্জের ধর্মপাশায় উদীচী শিল্পীগোষ্ঠী জঙ্গিবাদবিরোধী প্রতিবাদী গণসঙ্গীত ও সমাবেশ করেছে। সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জঙ্গিবাদ বিরোধী সপ্তাহ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্মপাশা উপজেলা উদীচী শাখা সংসদ এ কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন প্রগতিশীল ও সামাজিক সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন।
উদীচীর উপজেলার শাখার সভাপতি সাংবাদিক চয়নকান্তি দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে বক্তব্য দেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক এনামুল হক এনি, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাজিদুল হক সাজু, দপ্তর সম্পাদক সাংবাদিক এমএমএ রেজা পহেল, সাহিত্য সম্পাদক আনিসুল হক লিখন প্রমুখ।
পরে গণসঙ্গীত পরিবেশন করেন সংগঠনের সদস্য সানন্দা রাণী সিংহ, বন্যা রাণী সিংহ, শিউলী সরকার, পারভেজ আহমেদ, রাজিব তালুকদারসহ উদীচীর অন্যান্য শিল্পীবৃন্দ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!