1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

জগন্নাথপুর পৌরশহরে মহাসড়কের সেই ড্রেনটি এখন পুকুরে পরিনত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭, ৩.৪৮ পিএম
  • ৫৬০ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
জগন্নাথপুর পৌরশহরের প্রধান সড়ক কেটে ময়না আবর্জনাযুক্ত পানি নিস্কাঃশনের একটি ড্রেন প্রায় এক মাস আগে করা হয়। সেই ড্রেনটি ভেঙে ভেঙে সড়কের মধ্যস্থলে এখন পুকুরের ন্যায়ে পরিনত হয়েছে। ফলে জনদূর্ভোগ চরমে উঠেছে।
শুক্রবার দুপুরে সরজমিনে পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর পৌরশহরের প্রাণকেন্দ্র মুক্তিযোদ্ধা সংসদ মোড়ের নিকটবর্তী স্থানে এমন দৃশ্য দেখা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই সড়কের মুক্তিযোদ্ধা সংসদ মোড়ের সংলগ্ন স্থানে প্রায় এক মাস পূর্বে সড়ক কেটে ড্রেনের ময়লা আর্বজনা ও পানি নিস্কাঃশনের জন্য প্রায় ২০ ফুট লম্বা সড়কের এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত কেটে একটি ছোট খোলা ড্রেন নির্মাণ করা হয়েছে। এই ড্রেনটি দিন দিন ভেঙে ভেঙে সড়কের মধ্যখানে পুকুরে পরিনত হয়েছে। ফলে প্রতিনিয়ত দূর্ভোগের শিকার হতে হচ্ছে নাগরিকদের।
শহরের ব্যবসায়ী মজিবুর রহমান মুজিব বলেন জানান, পৌর কর্তৃপক্ষ পানি নিস্কাঃশনের নির্মিত শহরের প্রধান ড্রেনটি ভরাট করে উল্টো সড়ক কেটে ড্রেন নির্মান করেছে। তাদের দায়িত্বহীনতার কারনে সড়কটি ভেঙে পুকুরে পরিনত হয়েছে।
আরেক ব্যবসায়ী বকুল গোপ জানান, সংস্কারহীন সড়ক কেটে ড্রেন নির্মান করায় এই শীত মৌসুমেও ড্রেনের পচা আর্বজনা পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে। যে কারনে নগরবাসী দূর্ভোগ পোহাচ্ছেন।
এব্যাপারে জগন্নাথপুর পৌরসভার মেয়র হাজী আবদুল মনাফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জনস্বাথের্র জন্য অস্থায়ী ভাবে সড়কে ছোট একটি নালা (ড্রেন) করা হয়েছিল। আমরা নাগরিক দূর্ভোগ এড়াতে সমস্যা সমাধানে কাজ করছি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!