1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ.লীগ আমাদের শত্রু নয়-মিত্র, আমরা একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী বিশ্বম্ভরপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণ: ইমাম গ্রেপ্তার টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় হাউসবোটের অবৈধ প্রবেশ: ৬ হাউসবোটকে জরিমানা সুনামগঞ্জে হামে আক্রান্ত শিশুরা শয্যা সংকটে সিলেট রেঞ্জের শ্রেষ্ট ওসি নির্বাচিত হলেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম শান্তিগঞ্জে দাওয়াতি হাডুডু খেলা অনুষ্ঠিত হাউসবোট থেকে হাওরে প্লাস্টিক বর্জ্য ফেলায় ১০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জে সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করলেন এমপি নূরুল সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জ সরকারি জুবিলীতে শিক্ষক-অভিভাবক মতবিনিময়

সুনামগঞ্জে চার লোককবি স্মরণে চারদিনের অনুষ্ঠান শুরু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭, ২.২০ পিএম
  • ৬১৮ বার পড়া হয়েছে
dav

স্টাফ রিপোর্টার::
‘হাওর পাড়ের গল্প’ নামে সুনামগঞ্জে চার লোককবি শাহ আবদুল করিম, দুর্বিণ শাহ, হাসন রাজা ও রাধারমণ স্মরণে চার দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল চারটায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম দিনের অনুষ্ঠান উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। অনুষ্টান উদ্বোধনের আগে সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের নিয়ে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-২ আসনের সাংসদ ড. জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, সিলেট বিভাগীয় কমিশনার নাজমুন আরা খানম, পুলিশ সুপার মো. বরকত উল্লাহ খান প্রমুখ। শাহ আবদুল করিমের জীবন, দর্শন ও সঙ্গীত নিয়ে মূল আলোচনা করেন কবি ও বিশিষ্ট লোক গবেষক ড. মোস্তাক আহমাদ দীন। রাতে শাহ আবদুল করিমের সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
আগামীকাল শনিবার উৎসবের দ্বিতীয় দিনে লোককবি দুর্বিণ শাহ’র জীবন ও কর্ম নিয়ে আলোচনার পাশাপাশি তার সঙ্গীত পরিবেশিত হবে। পরদিন রবিবার লোককবি ও মরমী সাধক হাসন রাজাকে নিয়ে আয়োজন হবে। এতে তার জীবন ও কর্ম নিয়ে আলোচনার পাশাপাশি সঙ্গীত পরিবেশিত হবে। উৎসবের শেষ দিন সোমবার রাধারমণ দত্তের জীবন ও কর্মের উপর আলোচনা করবেন দেশখ্যাত গবেষকরা। রাতে তার সঙ্গীত পরিবেশিত হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!