1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

যুবদলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭, ২.১৮ পিএম
  • ৬০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন বলেছেন, শেখ হাসিনা সরকারের পতনের লক্ষ্যে আগামী দিনে যুবদলকে গুরুত্বপর্ন ভুমিকা পালন করতে হবে। তাই সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ কাজ করার আহবান জানান। জাতীয়তাবাদী যুবদলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে র‌্যালী শেষে সুনামগঞ্জ প্রেসক্লাবের সেমিনার হলে এক আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জ জেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে জেলা বিএনপি’র সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকার একের পর এক মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি করে হয়রানী করছে। এ সরকারের সকল অপকর্মের জবাব দিতে আন্দোলন-সংগ্রামে যুবদলকে আরো শক্তিশালী হতে হবে।
জেলা যুবদলের আহবায়ক আনসার উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এ.টি.এম হেলালের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল আহমদ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, আব্দুল লতিফ জেপি, সেলিম উদ্দিন, অ্যাডভোকেট শেরেনুর আলী, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক, যুগ্ম সম্পাদক নুর হোসেন, মুনাজ্জির হোসেন, মামুনুর রশীদ শান্ত, অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েছ, দক্ষিণ সুনামগঞ্জ যুবদলনেতা সোহেল আহমদ প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!