1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সুফির রচনায় থিয়েটার সিলেট মঞ্চস্থ করলো নাটক ‘একটি দীর্ঘশ্বাসের ডালপালা’

  • আপডেট টাইম :: শনিবার, ২১ অক্টোবর, ২০১৭, ৫.০৯ এএম
  • ৬৫৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
নাসরিন জাহানের গল্প অবম্বনে সিলেটের তরুণ নাট্যকর্মী সুফি সুফিয়ানের রচনায় শুক্রবার সন্ধ্যায় কবি নজরুল অডিটোরিয়ামে থিয়েটার সিলেট মঞ্চস্থ করেছে নাটক একটি দীর্ঘশ^াসের ডালপালা। কথাসাহিত্যিক নাসরিন জাহানের গল্প অবলম্বনে নাটকটি মঞ্চে আনেন সুফিয়ান। নাটক মঞ্চস্থের পর থিয়েটার সিলেটের নাট্যকর্মী ও নাট্য নির্দেশক ও রচয়িতাকে অভিনন্দন জানিয়েছেন নাট্যবোদ্ধারা। দর্শকরা দীর্ঘশ^াসের ডালপালা নাটকটি এক নিঃস্বাসে উপভোগ করেন। এক বিকলাঙ্গ মানুষের মনোজগতের দ্বন্দ ও পারিপারিপার্শিক উদাসীনতা নিয়ে নাটকটির গল্প আবর্তিত হয়েছে। নাটকটি নির্দেশনা দিয়েছেন কামরুল হক জুয়েল।
নাটকের বিষয়বস্তু: ‘লোকটা অথর্ব নয়, কাজ করতে পারে। সর্পিলাকৃতির হাত-পা নিয়ে পৃথিবীতে ঠিকে থাকার আমরণ চেষ্টা করে যায়। পরান্নমুখিতায় বড়ো ঘৃণা তার। চাঁদ জোছনার খুনসুটির মতো আপন সংসারে অনাস্বাদিত সুখ খুঁজে বেড়ায়। যে সুখ মায়াহরিণীর মতো পলকেই আড়াল হয়ে যায়; এর বড়ো কাঙাল লোকটা। এই সমাজ এই দেশের মানুষ তাকে বড়ো পোড়ায়।

এ এক বিকলাঙ্গ মানুষের করুণ ইতিহাস। সমাজের তীক্ষ্ণ হুল যাকে রক্তাক্ত করে জন্মাবধি, সে চায় না বংশ পরম্পরায় তার মতো তার সন্তান উপেক্ষিত হোক। তাই আপন দুগ্ধপুষ্য সন্তানকে খুন করে উন্মাদ হয়। প্রলাপ করে। এ-খুনের দায় স্বীকার করে আবার করে না। মুহূর্তের একটা দীর্ঘশ্বাস আপনার ভিতরে ডালপালা ছড়িয়ে দিতে পারে।

নাসরীন জাহানের গল্প অবলম্বনে সুফি সুফিয়ানের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন কামরুল হক জুয়েল। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কামরুল হক জুয়েল, সুতপা বিশ্বাস পল্লবী, গোলাম মাহদি, মিনহাজুল আবেদীন সৌরভ, হাবিবুর রহমান রাব্বি, বাহাউদ্দিন নাসিম, সুপান্ত রায় শুভ, আবদুল্লাহ আশরাফ সাদ প্রমূখ।

নাটকের আবহসংগীত করেছেন রাফি ইসলাম। সেট জিজাইন করেছেন মুমেনা চৌধুরী ঝুমা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!