1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা

সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ২.২৭ পিএম
  • ৫ বার পড়া হয়েছে

প্রীতম দাস:
উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​বিদায়ী জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়ের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক বিমল বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানের মূল কার্যক্রম পরিচালিত হয়।

​অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে। শপথ গ্রহণ শেষে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত ৮১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পির হাতে সংগঠনের দায়িত্ব হস্তান্তর করেন।

​অনুষ্ঠানের প্রধান অতিথি সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল বিশেষ কারণে সশরীরে উপস্থিত থাকতে না পারায় উনার প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ শেরেনূর আলী।

​সম্মানিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য মোনাজ্জির হোসেন সুজন এবং প্রথম আলোর প্রতিনিধি ও শহীদ জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমান।

​বক্তারা সুনামগঞ্জের আবহমান কালের সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরে বলেন, ধর্মবর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সৌহার্দ্য বজায় রাখা অত্যন্ত জরুরি। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও স্থানীয় ধর্মীয় সম্প্রীতি আরও সুদৃঢ় করতে নতুন কমিটিকে অগ্রণী ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

​নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পি তাঁদের বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন। অসাম্প্রদায়িক চেতনা বিকাশ ও সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষায় জেলার সকল স্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।

​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!