1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কালের কণ্ঠ শুভসংঘের জল জোছনায় কবিতা ভাসান

  • আপডেট টাইম :: শনিবার, ৭ অক্টোবর, ২০১৭, ৩.১৮ পিএম
  • ৬৪৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার পাঠক সংগঠন শুভসংঘের উদ্যোগে শুক্রবার রাতে কবিতা পাঠের মধ্য দিয়ে সুরমা নদীতে পুর্ণিমা উদযাপন করা হয়েছে। ‘জল জোছনায় কবিতা-ভাসান’ শিরোনামে অনুষ্ঠিত ভাসমান এই কবিতা পাঠের অনুষ্ঠানে কবিতাপাঠের পাশাপাশি গান ও কবিতা নিয়ে আলোচনা করেন কবি ও সংস্কৃতিকর্মীরা। শুভসংঘের কর্মীরা স্থানীয় কবিদের নিয়ে নৌকাযোগে মধ্যরাত পর্যন্ত কবিতা পাঠ করেন।
জোছনাগলা রাতে প্রেম ও দ্রোহের স্বরচিত কবিতা পাঠ করেন কবি ইকবাল কাগজী, কবি রুহুল তুহিন, ফেরদৌসী সিদ্দিকা, হিরন্ময় কর ও শামস শামীম। এছাড়াও জীবনানন্দ দাশ, বিনয় মজুমদার, শিকদার আমিনুল হক, আবুল হাসান, রুদ্র মোহাম্মদ শহিদুল্লাহ, জয় গোস্বামী, আবু হাসান শাহরিয়ার, নির্মলেন্দু গুণ, সরকার আমিন, জফির সেতু, মোস্তাক দীন, আপন মাহমুদসহ দেশের অন্যান্য কবিদের কবিতা পাঠ করা হয়। অন্যদের মধ্যে কবিতা পাঠ করেন শুভ সংঘের সভাপতি বুরহান উদ্দিন, সাধারণ সম্পাদক কবি মানবেন্দ্র কর, কবি জয়ন্ত পাল, নরেন ভট্টাচার্য, রইছুজ্জামান, পুলক তালুকদার, বিমান দাস রাজীব প্রমুখ। কবি ও সংস্কৃতিকমীরা পূর্নিমার বিনয়ী জোছনার আলোয় পৃথিবীতে ভালোবাসা বর্ষণের প্রার্থনা জানান। পরে তারা বাউল মহাজন সৈয়দ শাহনূর, শাহ আবদুল করিম, নূর জালাল, রাধামাধবসহ বিভিন্ন বাউলের গান পরিবেশন করেন।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে কবিতা ভাসানের উদ্দেশ্যে নৌকা ছাড়ার আগে শুভেচ্ছা জানান কালের কণ্ঠ শুভ সংঘের সভাপতি অ্যাডভোকেট বুরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মানবেন্দ্র কর। রাত সাড়ে ৮ টায় সুরমা নদীতে নৌকা ছাড়া হয়। প্রায় সাড়ে ১২ টা পর্যন্ত কবিরা জোছনার আলোয় কবিতাতাড্ডা দেন। কবিতা পাঠের শুরুতেই সিলেটের তরুণ কবি আলফ্রেড আমেনের সদ্য প্রয়াত পিতার স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!