1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’: জান্নাতুল নাঈম বাদ, ডাকা হয়েছে ৯ প্রতিযোগীকে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭, ৪.১২ পিএম
  • ৫৯৮ বার পড়া হয়েছে

অনলাইন::
শীর্ষ ১০-এ থাকা নতুন একজনের মাথায় উঠছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট। আগামীকাল বুধবার বিকেলে হোটেল ওয়েস্টিনের বলরুমে অনুষ্ঠিত হতে যাওয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জান্নাতুল নাঈম এভ্রিল ছাড়া বাকি ৯ প্রতিযোগীকে ডাকা হয়েছে।
সকল বিচারক ও সাংবাদিকদের উপস্থিতিতে পুনরায় ফল ঘোষণা করা হবে। বিবাহিত প্রমাণিত হওয়ায় বাদ পড়ছেন এভ্রিল। এ ছাড়া বিতর্কের পথেও হাঁটতে চাচ্ছে না আয়োজকরা।

আয়োজক সংশ্লিষ্ট একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। ফলে নতুন সিদ্ধান্ত অনুযায়ী জান্নাতুল নাঈম এভ্রিল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ আর থাকছেন না। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হবেন নতুন ফলাফলের ওপর ভিত্তি করে।

অমিকন ইঞ্জিনিয়ারিং মেহেদী হাসান ও অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী উপস্থিত থেকে ‘স্বচ্ছ’ ফল ঘোষণা করবেন। আর এজন্যই সাংবাদিকদেরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নতুন ফলাফল ঘোষণা অনুষ্ঠানে।

সূত্রটি জানায়, যেহেতু জান্নাতুল নাঈম এভ্রিল ‘বিবাহিত’ এটা প্রমাণ হয়ে গেছে।
তাই আগামীকাল বুধবারের অনুষ্ঠানে তিনি থাকছেন না। আনুষ্ঠানিকভাবে তাকে বাদ দেওয়ার বিষয়টি অনুষ্ঠানেই বলা হবে। আর বিচারকদের রায়ে উপস্থিত ৯ জনের মধ্য থেকে শীর্ষ সুন্দরী বাছাই করা হবে। একই দিন তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

এদিকে বিতর্কিত বিষয়গুলোর বিষয়ে কথা বলতে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। তবে কর্তৃপক্ষ বলছেন সেটা অনানুষ্ঠানিক বিষয় ছিল। আর যেহেতু বুধবার একটি বড় পরিসরেই নতুন ফল ঘোষণা হতে যাচ্ছে সেহেতু নতুন সময় ও ভেন্যু নির্বাচন করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের মুকুট উঠে জান্নাতুল নাঈম এভ্রিলের মাথায়। এরপর থেকে শুরু হয় বিতর্ক। কেননা তার আগে আরেকজনের নাম ঘোষণা করা হয়। যেটাকে আয়োজকরা ‘ভুল’ হিসেবে আখ্যায়িত করেন। এরপর সম্প্রতি এভ্রিলের বিয়ের খবর সামনে আসে। আজ ফেসবুক লাইভে ডিভোর্সের কথা স্বীকার করেন এভ্রিল। অবশ্য সে ভিডিও রাখেননি তিনি, বক্তব্য শেষ করেই তিনি ভিডিওটি ডিলিট করে ফেলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!