1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী নিখোঁজ আজ বাউল মহাজন শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী: গানে গানে স্মরণের আয়োজন ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলন: সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া সুনামগঞ্জে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় বিড়ি-মদসহ আটক ১ দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনের চোখে চুন ছিটিয়ে চোখ নষ্ট করে দিলো শালিসকারীরা ড. ইউনূসের সময়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মব হয়েছে: সুনামগঞ্জে জাপা মহাসচিব ব্যারস্টিার শামীম পাটোয়ারী শায়খে কাতিয়ার সাহেবজাদা হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ আর নেই কাশ্মীরে কাজের কথা বলে ছাতকের ৩ যুবক নিখোঁজ! দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা

দিরাইয়ে ফ্যামেলি কার্ড নিয়োগ পরীক্ষায় অনিয়ম: ইউএনও’র অপসারণ দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ২.১১ পিএম
  • ৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জিত সরকারের অপসারণ দাবি করেছে উপজেলা ছাত্রদল। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) এই দাবিতে ইউএনও অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনের নেতাকর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে উপজেলা পরিষদ এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ডের তালিকাকরণ প্রকল্পের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদলের নেতাকর্মীরা দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বরে জড়ো হন। পরে তারা ইউএনও অফিসের সামনে অবস্থান নিয়ে শ্লোগান দিতে থাকেন এবং সঞ্জিত সরকারের অবিলম্ব অপসারণ দাবি করেন।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু হাসান সাজু,সদস্য সচিব তানভীর চৌধুরী, সাবেক কলেজ ছাত্র দলের আহ্বায়ক সালমান মিয়া, কলেজ ছাত্র দলের যুগ্ম আহবায়ক জয় হাসান প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!