1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল

সুনামগঞ্জ থেকে পিকআপ ভর্তি ভারতীয় জিরা-ফুচকার চালান যাচ্ছিল ঢাকা: চালানসহ দুই চোরা কারবারি পুলিশ হেফাজতে

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৪.১৮ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের পলাশবাজার এলাকা থেকে ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা ফুচকা, জিরার চালান জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় জড়িত দুজনকে আটকও করেছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের চোরাচালানবিরোধী অভিযানে এসব ভারতীয় পণ্য উদ্ধার করা হয় বলে ঘন্টাখানেক আগে সাংবাদিকদের জানিয়েছে পুলিশ। উদ্ধারকৃত পণ্যের পরিমাণ প্রায় ২২ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশের এসআই সাব্বির জানান, ভারত থেকে অবৈধভাবে ফুচকা ও জিরার চালান নিয়ে আসা হচ্ছে এই খবর পেয়ে পলাশবাজার এলাকায় শুক্রবার সকালে অভিযান চালানো হয়। তখন পিকআপ ভর্তি জিরা ও ফুচকার চালানসহ মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ থানার দক্ষিণ চর্মচোরো এলাকার বিল্লাল খানের ছেলে মো. সজিব হোসেন (২৪) এবং ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ধলেশ্বর গ্রামের মনির হোসেনের ছেলে বিল্লাল মিয়া (৩০)কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসআই সাব্বির বলেন, জব্দকৃত পণ্যের দাম প্রায় ২২ লক্ষ টাকা। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। চোরাচালান রোধে গোয়েন্দা পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও জানান তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!