1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণ: ইমাম গ্রেপ্তার টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় হাউসবোটের অবৈধ প্রবেশ: ৬ হাউসবোটকে জরিমানা সুনামগঞ্জে হামে আক্রান্ত শিশুরা শয্যা সংকটে সিলেট রেঞ্জের শ্রেষ্ট ওসি নির্বাচিত হলেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম শান্তিগঞ্জে দাওয়াতি হাডুডু খেলা অনুষ্ঠিত হাউসবোট থেকে হাওরে প্লাস্টিক বর্জ্য ফেলায় ১০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জে সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করলেন এমপি নূরুল সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জ সরকারি জুবিলীতে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সুনামগঞ্জ জগতজ্যোতি পাবলিক লাইব্রেরিতে শাল্লা কল্যাণ সমিতির সম্মেলন

টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় হাউসবোটের অবৈধ প্রবেশ: ৬ হাউসবোটকে জরিমানা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৯.০০ পিএম
  • ৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএ) অবৈধভাবে প্রবেশ ও পরিবেশ দূষণের দায়ে ৬টি হাউসবোটকে জরিমানা করা হয়েছে। ৪ আগস্ট মঙ্গলবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এক মোবাইল কোর্টে এই জরিমানা আদায় করা হয়।
আদালত সূত্রে জানা যায়, রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ করে পরিবেশ দূষণ করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৫ ধারা লঙ্ঘিত হয়। এই অপরাধে ৬টি হাউসবোটকে সর্বমোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়।অভিযানটির নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো: সাইফুল ইসলাম। তাহিরপুর থানা পুলিশের একটি দল মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করে।অভিযান চলাকালে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণরত অন্যান্য হাউসবোটের চালক ও পর্যটকদের মাঝে পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন জানিয়েছে, টাঙ্গুয়ার হাওর ইসিএ এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এই ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!