1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণ: ইমাম গ্রেপ্তার টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় হাউসবোটের অবৈধ প্রবেশ: ৬ হাউসবোটকে জরিমানা সুনামগঞ্জে হামে আক্রান্ত শিশুরা শয্যা সংকটে সিলেট রেঞ্জের শ্রেষ্ট ওসি নির্বাচিত হলেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম শান্তিগঞ্জে দাওয়াতি হাডুডু খেলা অনুষ্ঠিত হাউসবোট থেকে হাওরে প্লাস্টিক বর্জ্য ফেলায় ১০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জে সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করলেন এমপি নূরুল সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জ সরকারি জুবিলীতে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সুনামগঞ্জ জগতজ্যোতি পাবলিক লাইব্রেরিতে শাল্লা কল্যাণ সমিতির সম্মেলন

সিলেট রেঞ্জের শ্রেষ্ট ওসি নির্বাচিত হলেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৫.৪৩ পিএম
  • ১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
গত জুলাই মাসে অধিকহারে অপরাধ দমনে (ক্রাইম) মামলা নিস্পত্তি,নিয়মিত মামলায় গ্রেফতার এবং চোরাচালান পণ্য উদ্ধারে বিশেষ অবদানের জন্য সিলেট রেঞ্জের মধ্যে সুনামগঞ্জের দিরাই থানার শ্রেষ্ট অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।
মঙ্গলবার (৪ জুলাই) ২০২৬ইং তারিখে বাংলাদেশ পুলিশ রেঞ্জ ডিআইজির কার্যালয় সিলেটে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গত জুলাই মাস -২০২৬ ইং তারিখে দিরাই থানায় আইন শৃঃখলা সমুন্নত রেখে অসামান্য অবদানের ফলশ্রুতিতে সিলেট বিভাগের মধ্যে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হওয়ায় তার হাতে সম্মাননাপত্র তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিললুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার একেএম জাকির হোসেনসহ সিলেট,মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা পুলিশ সুপার সহ পুলিশ বিভাগের উধর্বতন কর্মকর্তাবৃন্দরা।
উল্লেখ্য দিরাই থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছিলেন। তারই ধারাবহিকতায় দিরাই থানায় যোগদানের পর ২০২৬ সালের গত জুলাই একমাসে অধিকহারে মামলা নিস্পত্তি,নিয়মিত মামলায় গ্রেফতার এবং চোরাচালান পণ্য উদ্ধারে অসাধারন অবদানের জন্যই তাকে সিলেট রেঞ্জের মধ্যে দিরাই থানার শ্রেষ্ঠ অফিসার হিসেবে তাকে সম্মানিত করা হয়।
এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম,তার এ সাফল্য এবং সম্মাননাপত্রটি এটা পুরো পুলিশ বাহিনীর নামে উৎসর্গ করেন। তিনি গণমাধ্যমকে বলেন,সরকার ও আমার পুলিশ বিভাগের উধর্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালনে আমি সব সময়ই সচেতন। আইন শৃংখলা বাহিনীর একজন সদস্য হিসেবে আমরা চাই সমাজের অসহায়, নির্যাতিত ও নিপীড়িত মানুষজনকে নিঃস্বার্থভাবে আইনীসেবা দিতে। দিরাই থানার অসহায় মানুষজন যেন বিনা অনুমুতিতে তাদের সেবা প্রদানে ২৪ ঘন্টার জন্য থানার দরজা খোলা রাখা হয়েছে। তাছাড়া এই এলাকায় যেন চোলাই মদ তৈরী,ইয়াবা বিক্রি,মাদক সেবন এবং যেকোন ধরনের অপরাধ দমনে দিরাই থানার প্রতিটি পুলিশ সদস্য সবসময় সচেষ্ট।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!