1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুরি যাওয়া ভ্যান ফিরে পেয়ে সুনামগঞ্জের হতদরিদ্র বৃদ্ধের মুখে হাসি সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: মিলছে তাৎক্ষণিক সমাধান সুনামগঞ্জ-সিলেট-ঢাকা সড়কে অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে যৌথ অভিযান: ৫ পরিবহনকে জরিমানা সপ্তম বারের মতো বেওয়ারিশ লাশের শেষ বিদায়ে ওসি রতন শেখ! দিরাইয়ে ফ্যামেলি কার্ড নিয়োগ পরীক্ষায় অনিয়ম: ইউএনও’র অপসারণ দাবিতে ছাত্রদলের বিক্ষোভ সুনামগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় পুলিশ হ*ত্যার স্বীকারোক্তিকারী সমন্বয়ক মাহাদী গ্রেপ্তার নাগরিক টিভির সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সুনামকণ্ঠের নাসিম ভূমধ্যসাগরে নৌকাডুবি: শান্তিগঞ্জের ৭ জনসহ নিখোঁজ ১৮, নিহত ১১ বাংলাদেশী হারানো মোবাইল উদ্ধার করে মালিককে ফেরত দিল সুনামগঞ্জ সদর থানা পুলিশ

মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ৫.৫৪ পিএম
  • ৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, মালয়েশিয়া:
পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটি (UPM) ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (UPMISA) এর উদ্যোগে ছয় দেশের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে টচগওঝঅ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। টুর্নামেন্টটির টাইটেল স্পন্সর ছিল আন্তর্জাতিক এডুকেশন প্রতিষ্ঠান হাইপারকানেক্ট। জমজমাট এই ফুটবল উৎসবে বাংলাদেশসহ ছয় দেশের মালয়শিয়ায় অধ্যয়নকারী শিক্ষার্থীরা অংশ নেয়। টুর্নামেন্টে লিবিয়া বাংলাদেশকে পরাজিত করে ফাইনাল খেলায় বিজয়ী হয়।
আয়োজকরা জানান, উন্নত শিক্ষা ও আন্তর্জাতিক ছাত্রসমাজের বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এবারের টুর্নামেন্টটি UPMISA এর ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করেছে। কারণ হিসেবে সংশ্লিষ্টরা জানান, এটি সংগঠনের প্রথম বাংলাদেশি নারী প্রেসিডেন্ট আদিবা আহমেদ’র নেতৃত্বে সফলভাবে সম্পন্ন হয়। এই আন্তর্জাতিক টুর্নামেন্টে মালয়েশিয়া, বাংলাদেশ, মরক্কো, লিবিয়া, নাইজেরিয়া ও পাকিস্তানসহ ছয়টি দেশের শিক্ষার্থীদের ফুটবল দল অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের এই বড়ো আসরে বাংলাদেশিদের জন্য গৌরবের বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ফুটবল টুর্নামেন্টের সার্বিক দায়িত্ব পালন করেন স্পোর্টস সেক্রেটারি নুগরাহা রাইহান এবং আভাস হাসান মাহিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সামিরা সিরাজ।
ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টচগওঝঅ–এর উপদেষ্টা উবায়দুল্লাহ মোহাম্মদ বাদরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (UPM) বাডিস কমিটির প্রেসিডেন্ট হারিনী বরথিহাসান, বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (UPMISA) এর সভাপতি আসাদুল্লাহ আল গালীব রাব্বি এবং ভাইস প্রেসিডেন্ট আসিফ রহমান ভূঁইয়া।
ফাইনাল ম্যাচে লিবিয়া বাংলাদেশকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বাংলাদেশ প্রথম রানার্স-আপ এবং মরক্কো দ্বিতীয় রানার্স-আপ নির্বাচিত হয়।
টুর্নামেন্টে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন লিবিয়র খেলোয়ার আশরাফ। অনুষ্ঠান শেষে আয়োজকরা এই সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকল স্বেচ্ছাসেবক, অংশগ্রহণকারী দল, দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!