1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

শাল্লায় সার সংকট দূরীকরণে ব্যবস্থা নিতে কৃষকদল নেতা একরামুলের আবেদন

  • আপডেট টাইম :: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ১২.১৬ এএম
  • ৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের হাওর উপজেলা শাল্লায় বোরো ফসল চাষীরা তীব্র সার সংকটে ভোগছেন। সরকারি বরাদ্দের সার কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিতরণ না করে কালোবাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে। এতে উপজেলার কৃষকরা সার পাচ্ছেন না। ফলে আগামী বোরো ফসল উৎপাদনে প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন কৃষকরা।
কৃষকের এই উদ্বেগের প্রতি সংহতি জানিয়ে সার সংকট দূরীকরণ ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শাল্লা উপজেলা জাতীয়তবাদী কৃষকদলের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. একরামুল হোসেন। মঙ্গলবার দুপুরে তিনি শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এই লিখিত আবেদন করেন।
লিখিত আবেদনে কৃষকদল নেতা উল্লেখ করেন দুর্গম হাওর উপজেলা শাল্লার শতভাগ চাষীই বোরো চাষে জড়িত। এখন হাওরের বোরো জমিতে সার প্রয়োগের সময়। গত ডিসেম্বর মাসে সরকার সার বরাদ্দ দিলেও বিএডিসি ও কৃষি বিভাগকে ম্যানেজ করে ডিলাররা সার শাল্লায় না নিয়েই কালোবাজারে বিক্রি করে দিয়েছে। জানুয়ারি মাসের বরাদ্দ প্রায় ২০ দিন আগে দিলেও এখনো শাল্লার কৃষকরা সার পাচ্ছেন না। এতে আগামী বোরো ফসল উৎপাদ ব্যাহত হতে পারে। তাই অবিলম্বে সার সংকট দূর করে কৃষকদের বোরো ফসল উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
কৃষকদের স্বার্থে আবেদনকারী কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. একরামুল হোসেন বলেন, কৃষকদের স্বার্থ ও উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল আমাদের এলাকার কৃষকের এই সমস্যা অবগত হয়ে তাদের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা লিখিত আবেদন করে দ্রুত এই সংকট দূর করে যারা অনিয়মে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি। এই সংকট দূর ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আমরা প্রয়োজনে মাঠে নামবো।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, শাল্লায় ডিলাররা সার নিয়ে কিছু সমস্যা করছে। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা সভায় সিদ্ধান্ত নিয়ে জেলায় পাঠানোর প্রস্তুতি নিয়েছি। তবে বরাদ্দের সার যাতে কৃষকরা পান সেজন্যও ব্যবস্থা নিয়েছি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!