1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা ‘মাদকের গডফাদার’ রেজাউল জেল হাজতে: পুলিশের প্রতি মাদকপ্রতিরোধ কমিটির কৃতজ্ঞতা

জেলায় মোট ভোটার ২০ লাখ ৫০ হাজার ৯৯৪ জন, বেড়েছে ১ লক্ষ ২৮ হাজার ৮২৫জন

  • আপডেট টাইম :: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৯.৫২ পিএম
  • ৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার ৫টি আসনে ৭২০টি ভোটকেন্দ্র ও ৪ হাজার ৩৫টি ভোটকক্ষের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে পুরুষ ভোটকক্ষ ১ হাজার ৯৫৩টি, মহিলা ভোটকক্ষ ২ হাজার ৮২টি এবং অস্থায়ী কক্ষ ২৯২টি। এছাড়াও জেলায় মোট ভোটার ২০ লক্ষ ৫০ হাজার ৯৯৪ জন। পুরুষ ১০ লক্ষ ৪১ হাজার ৭২১ জন, নারী ১০ লক্ষ ৯ হাজার ২৪৬ জন এবং হিজরা ভোটার ২৭ জন। গত নির্বাচনের তুলনায় এবার ভোটার বেড়েছে ১ লক্ষ ২৮ হাজার ৮২৫ জন।
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ, তাহিরপুর): আসনে মোট ভোটার ৪,৯০,০৬২ জন, কেন্দ্র ১৭৭টি, কক্ষ ৯৮৩টি।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) মোট ভোটার ৩,০৩,২৫১ জন, কেন্দ্র ১১১টি, কক্ষ ৫৯৬টি।

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর): আসনে মোট ভোটার ৩,৬৬,৭৪০ জন, কেন্দ্র ১৪৭টি, কক্ষ ৭০৯টি। সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে মোট ভোটার ৩,৬৬,৫৩১ জন, কেন্দ্র ১১৫টি, কক্ষ ৭১৮টি।
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার): আসনে মোট ভোটার ৫,২৪,৪১০ জন, কেন্দ্র ১৭০টি, কক্ষ ১,০২৯টি।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা জানিয়েছেন, অক্টোবরের ৩০ তারিখ পর্যন্ত যাদের বয়স ১৮ পূর্ণ হবে, তারাও এই নির্বাচনে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!