1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

পিআইবির উদ্যোগে তিনদিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৮.৩৮ পিএম
  • ৪৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জুলাই–আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানে আহত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিনদিনব্যাপী ডিজিটাল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় পিআইবি সেমিনার কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বক্তব্য রাখেন পিআইবির পরিচালক (প্রশাসন) তৌহিদুল আনোয়ার, সিনিয়র রিসার্চ অফিসার গোলাম মুর্শেদ, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জামিল খান, প্রশিক্ষক মোহাম্মদ শাহ্ আলম, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন-এর বার্তা সম্পাদক জুলাই যোদ্ধা আল হেলাল, দৈনিক জনতা-এর স্টাফ রিপোর্টার আব্দুল হালিম এবং সংবাদ সারাবেলা-এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আফতাব উদ্দীন প্রমুখ।

এর আগে গত ৯ সেপ্টেম্বর সকাল ৯টায় প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ফারজানা মাহবুবা। এ দফায় (৯–১১ সেপ্টেম্বর) সারাদেশ থেকে গণঅভ্যুত্থানে আহত ২৮ জন সাংবাদিক অংশ নেন।

সমাপনী বক্তব্যে প্রেস সচিব শফিকুল আলম বলেন,

সাংবাদিকদের গুজব ও অপতথ্যের বিরুদ্ধে কলমের শক্তি ব্যবহার করতে হবে। তথ্যভিত্তিক প্রতিবেদন, ফিচার কিংবা কাউন্টার সাংবাদিকতার মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সাংবাদিকদের ডিজিটাল দক্ষতা অর্জন করা সময়ের দাবি।

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন,
আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে অপতথ্য রুখতে হবে যেকোনো মূল্যে। মাঠপর্যায়ে পাওয়া সত্যকে দ্রুত যাচাই করে জনগণের সামনে তুলে ধরা সাংবাদিকদের প্রধান দায়িত্ব।
প্রশিক্ষণে ডিজিটাল সাংবাদিকতা, প্রয়োজনীয় অ্যাপ ও টুলস ব্যবহার, অডিও–ভিডিও ধারণ ও সম্পাদনা, সাংবাদিকতার নৈতিকতা এবং ট্রমা মোকাবেলাসহ নানা বিষয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হয়।
সম্মানিত প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ড. জামিল খান (ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), নাজিয়া আফরিন মনামী (ইউল্যাব), শাফাত রহমান (ব্র্যাক) ও ফ্যাক্টচেকার রিদওয়ান ইসলাম।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!