1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

মোহনপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি আমিন, সাধারণ সম্পাদক মো. সেলিম নির্বাচিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮.৩৭ এএম
  • ৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
উৎসবমুখর পরিবেশ ও বিপুল সংখ্যক তৃণমূল নেতাকর্মীর উপস্থিতিতে সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে আমিনুর রশীদকে সভাপতি ও মো. সেলিমকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

এছাড়া সিনিয়র সহসভাপতি পদে নাজিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুল ওয়াহাব এবং সাংগঠনিক সম্পাদক পদে মনসুর আহমদ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মোহনপুর ইউনিয়নের জয়নগর বাজারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের সভাপতিত্ব করেন মোহনপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির এবং সঞ্চালনায় ছিলেন নবনির্বাচিত সভাপতি আমিনুর রশীদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মো. আকবর আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য কাজী নাসিম উদ্দিন লালা, ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা মো. আব্দুল হাই এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম।

সম্মেলন উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু। তিনি সম্মেলনের শেষাংশে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নবনির্বাচিত পাঁচ নেতার নাম ঘোষণা করেন এবং দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেন।

তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে মোহনপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তৃণমূলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব গঠন করা হয়েছে। আমরা আশা করি, তারা দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা আমাদের কাছে পাঠাবেন এবং জাতীয়তাবাদী শক্তিকে তৃণমূলে আরও সুসংগঠিত করবেন।

তৃণমূল নেতাকর্মীরা জানান, ইউনিয়নের বিভিন্ন গ্রামের ত্যাগী ও কর্মীবান্ধব নেতাদের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করায় তারা অত্যন্ত আনন্দিত ও আশাবাদী।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!