স্টাফ রিপোর্টার::
দোয়ারাবাজার সদর ভূমি অফিস ও টেংরাটিলা গ্যাস ফিল্ড পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। ২৭ আগস্ট বৃহষ্পতিবার তিনি দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। গত ২৭ আগস্ট, ২০২৬ তারিখে তিনি দোয়ারাবাজার সদর ইউনিয়ন ভূমি অফিস এবং ঐতিহাসিক টেংরাটিলা গ্যাস ফিল্ড পরিদর্শন করেন।
ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং দাপ্তরিক কাজের খোঁজখবর নেন। এ সময় তিনি সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে বিশেষ গুরুত্বারোপ করেন।
ডিসি মোহাম্মদ মিনহাজুর রহমান কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, ভূমি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি সঠিক নিয়মে ও যথাসময়ে জনগণের দ্বারে কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দেওয়ার কঠোর নির্দেশনা প্রদান করেন।
এরপর তিনি টেংরাটিলা গ্যাস ফিল্ড পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সাথে সার্বিক বিষয়ে কথা বলেন। জেলা প্রশাসকের এই আকস্মিক পরিদর্শনে স্থানীয় সচেতন মহল ও সেবাগ্রহীতারা সন্তোষ প্রকাশ করেছেন।