1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৮.৫২ পিএম
  • ৬৪ বার পড়া হয়েছে

আহমাদুল কবির, মালয়েশিয়া:

আধুনিক মালয়েশিয়ার রূপকার ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির বিন মোহাম্মদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ড. মাওলানা শোয়াইব আহমদ।
সোমবার (৪ আগষ্ট) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়া লিডাশীপ ফাউন্ডেশনের কার্যালয়ে সাবেক এই রাষ্ট্রনেতার এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈশ্বিক মুসলিম চ্যালেঞ্জ, সামাজিক ও শিক্ষামূলক অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন তারা। এ সময় মাহাথির বিন মোহাম্মদ ড. মাওলানা শোয়াইব আহমদকে আন্তরিক শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে শততম জন্মবার্ষিকীতে প্রবীণ এ রাষ্ট্রনায়ককে শুভেচ্ছা জানান ড. শোয়াইব আহমদ। তিনি মাহাথির মোহাম্মদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
ড. শোয়াইব আহমদ বলেন, ‘ড. মাহাথির একজন কিংবদন্তি রাষ্ট্রনায়ক। তাঁর দূরদর্শিতা ও নীতিনিষ্ঠতা মুসলিম বিশ্বের জন্য অনন্য অনুপ্রেরণা।’
তিনি আরও বলেন, ‘মাহাথির বিন মোহাম্মদ নিছক রাজনীতিবিদ নন; তিনি মানবতার পক্ষে দৃঢ কণ্ঠ এবং মুসলিম বিশ্বের অন্যতম অবিভাবক। ফিলিস্তিন ও বিশ্ব মুসলিম ইস্যুতে তাঁর অবস্থান অসাধারণ সাহসিকতার প্রতীক।’
ড. মাহাথিরও ড. শোয়াইব আহমদের আন্তর্জাতিক পরিমন্ডলে অবদানের প্রশংসা করেন এবং উভয়েই মুসলিম ঐক্য, ইনসাফ ও অগ্রগতির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে তুন ড. মাহাথির বিন মোহাম্মদকে নিয়ে খচিত আলোকচিত্র ঘুরে দেখেন মাওলানা শোয়াইব আহমদ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!